সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কালাপাহাড়ের ওজন ১ হাজার ২৪৬ কেজি, দাম ১০ লাখ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে ঢাকার কোরবানির পশুর হাটগুলো। ক্রেতাদের পদচারণায় এখন মুখোর সব হাট। কোরবানি দেওয়ার উদ্দেশ্যে হাট ঘুরে ঘুরে সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনে নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে ঢাকার কোরবানির পশুর হাটগুলো। ক্রেতাদের পদচারণায় এখন মুখোর সব হাট। কোরবানি দেওয়ার উদ্দেশ্যে হাট ঘুরে ঘুরে সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনে নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ছোট ও মাঝারি গরু ক্রেতাদের আগ্রহের শীর্ষে থাকলেও কোনো কোনো হাটে বিশাল আকৃতির গরুও চোখে পড়ছে। রাজধানীর ভাটারা ১০০ ফিট এলাকায় বসেছে পশুর হাট। কালো রঙের একটি বড় গরুকে হাটের লোকজনই ডাকছেন 'কালাপাহাড়' বলে। তবে গরুর মালিক গরুটির কোনো নাম দেননি।

এই গরুটির ওজন ১ হাজার ২৪৬ কেজি বলে জানিয়েছেন তার মালিক বিরেন। গরুটির দাম ১২ লাখ টাকা চাওয়া হলেও ১০ লাখ টাকায় বিক্রি করে দেবেন বলে জানান তিনি।

বিরেন বলেন, তারা তিন ভাই ও তাদের এক বোন জামাই এই ৪ জন মিলে গরুটি নওগাঁ থেকে নিয়ে এসেছেন। সাড়ে তিন বছর ধরে গরুটি তারা লালন-পালন করছেন। প্রতিদিন তার খাওয়ার পেছনে ৭০০-৮০০ টাকা খরচ হয়। বুধবার সকালে গরুটি নিয়ে হাটে এসেছেন তিনি। এখন বিক্রি করতে চাইছেন ১০ লাখে।

তিনি বলেন, এই গরুটির ওজন ১ হাজার ২৪৬ কেজি। গতকাল গরুটির দাম ১২ লাখ টাকা চেয়েছিলাম। কয়েকজন ক্রেতা দরদাম করেছেন। কিন্তু তারা যে দাম বলেন, সেই দামে আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব না। এত যত্ন করে, লালন-পালন করে তো আর লোকসানে বিক্রি করতে পারি না।

তিনি আরও বলেন, এখন ঈদের আর বেশি সময় বাকি নেই। তাই আমরা দরদাম তেমন করছি না। ১০ লাখ টাকা হলেই বিক্রি করে দেবো। একে ঘাস, খড়, ভুসি ও বাগানের কলা খাইয়ে লালন-পালন করেছি।

বাজারে কালাপাহাড় এসেছে, আশপাশের লোকজন বলছে আর বিরেনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা গরুর কোনো নাম রাখিনি। এখন পর্যন্ত এই হাটের সব থেকে বড় গরু এটা। তাই হাটের লোকজন কালাপাহাড় বলে ডাকছে।

গরুটিকে কালাপাহাড় বলে ডাকা মনিরুল ইসলাম বলেন, এই হাটে অনেক গরু-ছাগল আনা হয়েছে। আমরা তিন বন্ধু মিলে হাটের প্রায় সবটা ঘুরে দেখেছি। কিন্তু এতো বড় গরু এই হাটে আর দেখিনি। খবরে দেখি কালো রঙের বড় বড় গরুর নাম কালাপাহাড় দেওয়া হয়। এছাড়া হাটে ঢোকার সময় একজনকে জিজ্ঞাসা করলাম বড় গরু কোথায় আছে। তিনি বললেন- একটু সামনে গেলেই কালাপাহাড় দেখতে পাবেন। তাই মনে করেছি এই গরুর নাম কালাপাহাড়।

বিরেনের পাশেই ফরিদপুর থেকে গরু নিয়ে এসে অবস্থান করছেন মো. আশরাফুল। গরুর এই ব্যাপারী বলেন, এখন পর্যন্ত এই হাটে যে গরু এসেছে তার মধ্যে সব থেকে বড় ওই কালো গরুটি। গরুটিকে দেখে অনেকেই কালাপাহাড় বলে ডাকছেন।

এমএএস/এসএনআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)