সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৫ কিমি/ঘ

গুলশানে শান্তস্নিগ্ধ পরিবেশে কামরুজ্জামানের ছাদকৃষি

ছাদকৃষিতে জৈব পদ্ধতির ব্যবহার বাড়ছে। ছাদে শান্তস্নিগ্ধ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিষমুক্ত ফল ও ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা। ফল ফসলের রোগবালাই দমন থেকে শুরু করে সব বিষয়ে তারা রপ্ত করছেন অভিজ্ঞতা ও কৌশল।

ছাদকৃষিতে জৈব পদ্ধতির ব্যবহার বাড়ছে। ছাদে শান্তস্নিগ্ধ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিষমুক্ত ফল ও ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা। ফল ফসলের রোগবালাই দমন থেকে শুরু করে সব বিষয়ে তারা রপ্ত করছেন অভিজ্ঞতা ও কৌশল।

একসময় ছাদকৃষি ছিল শুধুই সৌখিনতার। সময়ের ব্যবধানে তা পাচ্ছে পুরোপুরি কৃষির মনোযোগ। উদ্যোক্তা দিনে দিনে বাড়াচ্ছেন ফল ফসলের বৈচিত্র।

ফসল যেখানে আছে, সেখানেই আছে রোগবালাই। আর দমন কৌশলে আছে বিষের ব্যবহার। এই বিষ ও রাসায়নিকের আগ্রাসন থেকে ফল ফসল রক্ষা সময়ের চ্যালেঞ্জ। এ বিষয়েও দক্ষতা বাড়ছে একেকজন উদ্যোক্তার। জৈব পদ্ধতি অনুসরনেই বেশি আগ্রহী তারা।

গুলশানের ছাদকৃষি উদ্যোক্তা এ এ কামরুজ্জামান বলেন, ছাদ কৃষিতে মাটি, পানিসহ সবকিছু একটি নির্দিষ্ট মাত্রায় হতে হবে। অর্থাৎ সীমিত পরিসরে সীমিত উপকরণ দিয়েই সবকিছু উৎপাদন করতে হয়। এর জন্য দরকার হয় বিজ্ঞানসম্মত জানা-বোঝা। এক্ষেত্রে ছাদকৃষি উদ্যোক্তার জানাবোঝাকে ঝালিয়ে নিতেই প্রথম থেকেই আমরা একজন উদ্যান বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে থাকি। আর সে পরামর্শের ফলাফলও পাচ্ছি আমরা।

কামরুজ্জামান তার অবসর জীবনে খোঁজেন শান্ত শীতল পরিবেশ। আর ছাদ কৃষিই এখন তার মূল ঠিকানা। তিনি এই ছাদকৃষিকে সাজিয়েছেন শতভাগ জৈব পদ্ধতিতে। বিষমুক্ত ফলমুল ও শাক সবজি উৎপাদন নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ।

প্রতি মৌসুমেই কামরুজ্জামানের ছাদে উৎপাদন হচ্ছে মৌসুমি ফলমুল ও শাক সবজি। যা দিয়ে মিটে যাচ্ছে পরিবারের চাহিদা। তার ছাদকৃষির সুপরিচিত অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছে পরিত্যক্ত বাথ টাব। এখানে আবাদ হচ্ছে বেগুন, পেঁয়াজ, করলা, ব্রোকলি।

পরিবারের পুষ্টি চাহিদা পূরণের অনেকখানি ভার নিতে পারে ছাদ, আর মনের খোরাক তো পুরণ করেই তা প্রমাণিত হয়েছে এ এ কামরুজ্জামানের মতো অসংখ্য উদ্যোক্তার কাছে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)