সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

দৈনিক ৩০-৪০ কোটি টাকার আম বিক্রি হয় কানসাট বাজারে

জমে উঠেছে 'আমের রাজধানী' খ্যাত দেশের সর্ববৃহৎ চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আমের বাজার। এবার আমের দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন বাগানমালিক, আমচাষি ও ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, কানসাট বাজারে প্রতিদিন ৩০-৪০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে।

জমে উঠেছে 'আমের রাজধানী' খ্যাত দেশের সর্ববৃহৎ চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আমের বাজার। এবার আমের দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন বাগানমালিক, আমচাষি ও ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, কানসাট বাজারে প্রতিদিন ৩০-৪০ কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে।

গত কয়েক বছর চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়েছে। তবে ফরমালিন আতঙ্ক, সারাদেশে আমের উৎপাদন বেড়ে যাওয়া, বিদেশে কাঙ্ক্ষিত পরিমাণে রপ্তানি না হওয়া, আম পাড়ার সময়সীমা বেঁধে দেওয়া এবং আম পাকার সময় অসম্ভব গরমে একসঙ্গে আম পেকে যাওয়ায় দাম পাননি এ অঞ্চলের আমচাষিরা। তবে এবার বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। এবার উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনিক নজরদারির কারণে পরিপক্ব ও বিষমুক্ত আমই বাজারজাত হচ্ছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। আম বেচাকেনাকে কেন্দ্র করে চাঙা হয়ে উঠেছে নানা ধরনের ব্যবসা কার্যক্রম।

সরেজমিন দেশের বৃহত্তম কানসাট আম বাজার ঘুরে দেখা গেছে, সারি সারি ভ্যান ও বাইসাইকেলে ডালিতে আম সাজিয়ে বসে আছেন চাষিরা। ক্রেতারা দরদাম করে আম কিনছেন। দেশসেরা ক্ষীরশাপাতি, ল্যাংড়া ও নানা জাতের গুটি আম বিক্রি হচ্ছে।

মান অনুযায়ী ক্ষীরশাপাতি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়, ল্যাংড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার, লক্ষণভোগ ৭০০ থেকে ৯০০ টাকা এবং নানা জাতের গুটি আম ৮৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা মণ বিক্রি হচ্ছে।

দুই ভ্যান ভর্তি করে কানসাট বাজারে আম বিক্রি করতে এসেছেন শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, 'এবার আমের দাম ভালো রয়েছে। তবে সব আমের দাম এক না। চিন্তায় আছি সব মিলিয়ে লাভবান হতে পারবো কি না।'

মুসলিমপুর এলাকার আমচাষি আনারুল ইসলাম বলেন, 'গত কয়েক বছর ধরেই আমে লোকসান গুনছি। এবার লাভবান হতে পারবো কি না বলতে পারছি না। কারণ সব কিছুর দাম বেড়েছে। যে শ্রমিকের মজুরি গতবছর ছিল ২৫০ টাকা, এবার তা ৪০০ টাকা। যে কীটনাশক আগে ৮০০ টাকায় কিনেছি, এবার তা কিনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকায়।'

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, অনেক আগে থেকেই আম উৎপাদনে শিবগঞ্জ সেরা। এবারও প্রচুর আম রয়েছে এ উপজেলায়। আর কানসাট আম বাজার এ উপজেলাতেই অবস্থিত। তবে বাজারে দৈনিক কত টাকার আম বিক্রি হয় তা সঠিক বলা সম্ভব নয়। আনুমানিক বলা যায়, দৈনিক ৩০-৪০ কোটি টাকার আম বিক্রি হয় এ বাজারে।

সোহান মাহমুদ/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাঁচ বিঘা থেকে ৭০ বিঘা: ভেড়ামারায় পিতা-পুত্রের মিশ্র ফলের বাগান

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত আলী ও রাসেল হোসেন ২০১৪ সালে পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে শুরু করে এখন ৭০ বিঘায় পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ নানা ফল চাষ করছেন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)