সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পোষা পাখি আমদানি ও পালন: লাইসেন্স বতিল থাকবে কাশভি এন্টারপ্রাইজের

অনাপত্তি বর্হিভূত ৩১ পাখি আমদানি এবং কাগজপত্রবিহীন ৬৫ পোষা পাখি খামারে পালনের অভিযোগে কাশভি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

অনাপত্তি বর্হিভূত ৩১ পাখি আমদানি এবং কাগজপত্রবিহীন ৬৫ পোষা পাখি খামারে পালনের অভিযোগে কাশভি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বুধবার (৩এপ্রিল) স্থগিত করেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার জজ আদালত।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ২৩ অক্টোবর প্রতিষ্ঠানটির মালিক কিশোর মিত্র ওঝাকে দেওয়া এক স্মারকে বলেন, গত বছরের ২৬ জুলাই নির্দিষ্ট সংখ্যক পাখি আমদানিতে অনাপত্তি দেওয়া হয়। ওই অনাপত্তি পত্রের বিপরীতে আমদানি করা ৩৬টি পাখির মধ্যে ৩১টি এনওসি বর্হিভূত পাখি শনাক্ত করা হয়। এ কারণে কাশভি এন্টারপ্রাইজ ও একটি শিপিং কোম্পানিকে দুই কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৬৬ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া সাভারের আশুলিয়ায় টহল দল সরেজমিন পরিদর্শন করে জানতে পারেন যে, আপনি (প্রতিষ্ঠানটির মালিক) লাভলী ওয়াল্ড অ্যানভারনমেন্ট নামে লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট গ্রহণ এবং নবায়ন করেছিলেন। কিন্তু কাশভি এন্টারপ্রাইজের নামে এনওসি নিয়ে পাখি আমদানি করেন। পরিদর্শনের সময় টহল দল বিভিন্ন প্রজাতির ৬৫টি পোষা পাখি দেখতে পান। এগুলোর উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র কর্মচারীরা দেখাতে পারেননি এবং খামারে তথ্য সংরক্ষিত রেজিস্ট্রার বা প্রতিবেদন দেখাতে ব্যর্থ হয়। যা পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২০ এর বিধি ১২ এর (১) এবং ১৩ লঙ্ঘন করা হয়েছে।

সাইপ্রাস থেকে আমদানি বর্হিভূত এনওসি বর্হিভূত পাখি আমদানি এবং ৬৫ পোষা পাখি সম্পর্কে তথ্য জানাতে না পারায় পোষা পাখি লালন পালন খামার লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট বাতিল করা হলো।

এর বিরুদ্ধে ২২ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর আপিল করেন কিশোর মিত্র ওঝা। তার বক্তব্য, আমদানি পাখির বিষয়ে অর্থদণ্ড নিয়ে একটি আপিল বিচরাধীন রয়েছে। এছাড়া কোনো প্রকার কারণ দর্শানো ছাড়া এভাবে লাইসেন্স বাতিল বেআইনি।

আমিন উদ্দিন মানিক জানান, আইন অনুসারে আপিল নিষ্পত্তির জন্য ৩০ দিন সময় রয়েছে। কিন্তু সেই সময় শেষ হওয়ার আগে মালিকপক্ষ হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ ডিসেম্বর রুল জারি করে ২৩ অক্টোবরের স্মারকের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। বুধবার শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল থাকবে।

এফএইচ/এমআইএইচএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)