সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

খুলনায় কোরবানির হাটে ব্যাপারীদের হাহাকার

খুলনায় কোরবানির হাটগুলোতে পশুর কমতি না থাকলেও ক্রেতার অভাব দেখা দিয়েছে। মধ্যবিত্তদের মধ্যে যারা বিগত বছরগুলোতে কোরবানি দিয়ে আসছেন, এবার তারা করোনার কারণে পশুর হাটের দিকেই যাচ্ছে

খুলনায় কোরবানির হাটগুলোতে পশুর কমতি না থাকলেও ক্রেতার অভাব দেখা দিয়েছে। মধ্যবিত্তদের মধ্যে যারা বিগত বছরগুলোতে কোরবানি দিয়ে আসছেন, এবার তারা করোনার কারণে পশুর হাটের দিকেই যাচ্ছেন না। যারা আসছেন তারাও বিক্রেতার দামের অর্ধেকেরও কম দাম বলছেন। এতে ভীষণ চিন্তায় পড়েছেন ব্যাপারীরা। শেষ মুহূর্তে কাঙিক্ষত দামে গরু-ছাগল বিক্রি করতে পারবেন কি-না, তা নিয়ে শঙ্কিত তারা। অবিক্রিত গরু ফিরিয়ে নিয়ে গেলে আবার এক বছর তার লালন-পালন করতে হবে-এটাই চিন্তার কারণ ব্যাপারীদের।

খুলনা সিটি করপোরেশন পরিচালিত খুলনার সবচেয়ে বড় পশুর হাট জোড়াগেট কোরবানির পশুর হাট এখনো জমেনি। অথচ ঈদের বাকি আর মাত্র দুই দিন। আশপাশের জেলা থেকে ট্রলারে-ট্রাকে করে হাটে পর্যাপ্ত গরু এলেও নেই বিক্রি। হাটে ক্রেতার আনাগোনাও প্রতি বছরের তুলনায় কম। কম গরুর দামও।

হাট সংশ্লিষ্টরা বলছেন, লোকসান দিয়ে খামারিরা হাটে গরু বিক্রি করলেও ক্রেতারা আরও দাম কমার প্রত্যাশায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। অনেকে আবার কম দামে গরু কিনতে ছুটছেন গ্রামের হাটে।

সরেজমিন মহানগরীর জোড়াগেট পশুর হাটে গিয়ে দেখা যায়, গরুর দাম বলেও ক্রেতারা সেই গরু না নিয়ে আরও যাচাই-বাছাই করছেন।

নড়াইলের কালিয়া থেকে গরু বিক্রি করতে এসেছেন রাহাদুর শেখ। তিনি বললেন, ‘তার তিন মণ ওজনের গরু ৬০ হাজার টাকার নিচে বিক্রি করলে লোকসান হবে। কিন্তু হাটে ৪৫-৫০ হাজারের ওপরে কেউ দাম বলছে না।’

জানা গেছে, করোনার কারণে কাজ-কর্ম বন্ধ থাকায় এবার গ্রাম এলাকায় গরুর দাম কম হওয়ায় ক্রেতারা ছুটছেন গ্রামের হাটে।

মহানগরীর টুটপাড়া ঘোষের ভিটা এলাকার বাসিন্দা আশিক ইকবাল বলেন, ‘প্রতিবছর নগরীর জোড়াগেট থেকে গরু কিনলেও এবার ডুমুরিয়ার খর্নিয়া হাটে গরু কেনার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে গত হাটে তিন মণ ওজনের গরু ৪৮-৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যা গতবছর খুলনায় কিনতে হয়েছে ৬০-৭০ হাজার টাকায়।’

তিনি আরও বলেন, খর্নিয়া হাটে এবার ছয় মণ ওজনের বড় গরু বিক্রি হয়েছে ৯৬ হাজার টাকায়।

এদিকে, করোনাভাইরাস মহামারিতে অনলাইনে গরু কেনায় উৎসাহিত করা হলেও ক্রেতারা বলছেন, অনলাইনে গরুর দাম বেশি। এই দামে তাদের পোষাবে না। যে কারণে অনলাইনেও বিক্রি কম।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)