সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ফরিদপুরে বর্গাচাষির ধান কেটে দিলেন কৃষকলীগ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দিয়ে বর্গাচাষির পাশে দাঁড়ালেন এক কৃষকলীগ নেতা। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না এ উদ্যোগ নেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় ৩০ শতাংশ জমির পাকা ধান কেটে দিয়ে বর্গাচাষির পাশে দাঁড়ালেন এক কৃষকলীগ নেতা। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না এ উদ্যোগ নেন।

মঙ্গলবার (৯ মে) বিকেলে স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্গাচাষি ছিরু মোল্লার ধান কেটে দেন জামাল হোসেন মুন্না।

ছিরু মোল্লা বলেন, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের পাশাপাশি শ্রমিকের চড়া মূল্যে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীরা আমার ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি খুব খুশি। আমি প্রধানমন্ত্রী ও কৃষকলীগের নেতাকর্মীদের জন্য দোয়া করি।

এ বিষয়ে শেখ জামাল হোসেন মুন্না জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এক বর্গাচাষির ধান কেটে দিয়েছি। বাংলাদেশ কৃষকলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।

ধান কাটা কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, পৌর কৃষকলীগ নেতা সিদ্দিকুর রহমান শেখ, আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির সভাপতি সবুজ শেখ প্রমুখ। এন কে বি নয়ন/কেএসআর

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)