সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

গাছে গাছে লিচুর মুকুল, রেকর্ড ফলনের আশা চাষিদের

লিচুর মুকুল সুগন্ধি ছড়াচ্ছে চারদিক। থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে গাছগুলো ছেয়ে গেছে। 'লিচু রাজ্য' হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীতে এবার রেকর্ড পরিমাণ লিচু উৎপাদনের আশা করছেন চাষি ও বাগান মালিকরা। সারাদেশে কমবেশি লিচু চাষ হলেও এখানকার লিচুর রয়েছে আলাদা কদর।

লিচুর মুকুল সুগন্ধি ছড়াচ্ছে চারদিক। থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে গাছগুলো ছেয়ে গেছে। 'লিচু রাজ্য' হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদীতে এবার রেকর্ড পরিমাণ লিচু উৎপাদনের আশা করছেন চাষি ও বাগান মালিকরা। সারাদেশে কমবেশি লিচু চাষ হলেও এখানকার লিচুর রয়েছে আলাদা কদর।

কৃষকরা জানান, বেশিরভাগ গাছে লিচুর মুকুল আসায় এবারে ফলন অনেক ভালো হবে। পরিবেশ অনুকূলে থাকায় লিচু বাগানের ওপর নির্ভরশীল বাগান মালিক ও লিচুচাষির এবার আর্থিকভাবে ভালবান হওয়ার আশা করছেন। গত বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঈশ্বরদীতে লিচুর ফলনে চরম বিপর্যয় ঘটেছিল। মুকুল না আসায় বিশেষ করে বোম্বাই জাতের লিচুর ফলন ৬০ ভাগ কমে যাওয়ায় সেসময় হওয়ায় লিচু চাষের সঙ্গে জড়িত কৃষকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

মানিকনগর গ্রামের বাগান মালিক নয়ন বিশ্বাস বলেন, এবার আবহাওয়া লিচু চাষের জন্য অনুকূলে। প্রতিটি লিচু গাছে পর্যাপ্ত মুকুল এসেছে। গত বছর ফলন ভালো না হওয়ায় বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার বাগান মালিক, চাষি ও ব্যবসায়ী সবাই লাভবান হচ্ছে বলে আশা করছি।

মানিকনগর পূর্বপাড়া গ্রামের লিচু চাষি সাইদুল ইসলাম বলেন, এবার গাছে গাছে লিচুর মুকুল দেখে আমরা খুব আশাবাদী বাম্পার ফলন পাওয়া যাবে।

উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের কৃষক লিচু চাষে জাতীয় পদকপ্রাপ্ত কিতাব মণ্ডল ওরফে লিচু কিতাব বলেন, ঈশ্বরদীর কৃষি অর্থনীতি লিচু চাষের ওপর নির্ভরশীল। লিচু বাগানের আয় থেকে এসব কৃষকদের সারা বছরের ভরণ-পোষণ নির্ভর করে। এবার মুকুলে মুকুলে ছেয়ে গেছে বাগান। গতবারের মতো এবার লিচুর ফলন বিপর্যয়ের শংকা নেই। গাছে গাছে প্রচুর মুকুল দেখে মনে হচ্ছে এবার বাম্পার ফলন হবে।

ঈশ্বরদী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, লিচু ঈশ্বরদীর প্রধান অর্থকরী ফসল। প্রতিটি গাছে তিন হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত লিচু ধরে। এ উপজেলায় এবার ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।

শেখ মহসীন/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)