সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

৫ উপকরণে তৈরি করুন পাকা আমের পুডিং

বাজারে এখন পাকা আম বেশ সহজলভ্য। ফলের রাজা আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে আম খেয়ে একঘেয়েমি বোধ করলে তৈরি করতে পারেন বিশেষ পদ।

বাজারে এখন পাকা আম বেশ সহজলভ্য। ফলের রাজা আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে আম খেয়ে একঘেয়েমি বোধ করলে তৈরি করতে পারেন বিশেষ পদ।

পাকা আম দিয়ে দুর্দান্ত সব ডেজার্ট তৈরি করা যায়। তার মধ্যে একটি হলো আমের পুডিং। মাত্র ৫ উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই পুডিং। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. পাকা আমের রস ১ কাপ ২. ডিমের কুসুম ৩টি ৩. চিনি ৩ চামচ ৪. দুধ আধা লিটার৫. জেলেটিন ১ টেবিল চামচ ও৬. পানি ২ টেবিল চামচ।

আরও পড়ুন

পদ্ধতি

প্রথমে ঠান্ডা পানিতে জেলেটিন ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। এরপর একটি পাত্রে ডিমের কুসুম, চিনি ও দুধ ভালো করে ফেটিয়ে নিন।

ভালো করে মেশানো হয়ে গেলে এতে জেলেটিন দিয়ে দিন। হালকা আঁচে মিশ্রণটি গ্যাসে বসিয়ে দিন। এরপর পাকা আম ব্লেন্ড করে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমের রস।

কিছুক্ষণ পর আমের রস দিয়ে নাড়াচাড়া করুন। মিশ্রণটি ঘন হয়ে গেলে নামিয়ে নিন। তারপর ঠান্ডা করে বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা।

এরপর বের করে দেখবেন পাকা আমের পুডিং রেডি। আমের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা পুডিং। গরমে এই পুডিং একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)