সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মালাই চা ও পোড়া রুটি বাড়িতে বানাবেন যেভাবে

কুষ্টিয়ার শহরের মালাই চা আর পোড়া রুটি এখন শুধু একটি খাবার নয়, বরং একটি অভিজ্ঞতা। সন্ধ্যা নামলেই রাস্তার ধারে ধোঁয়া ওঠা চা আর আগুনে পোড়া রুটির গন্ধ মানুষকে টেনে নিয়ে যায় সেই বিশেষ স্বাদের দিকে। এই সহজ কিন্তু অনন্য খাবারটি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, অনেকেই দূরদূরান্ত থেকে শুধু এই স্বাদ নেওয়ার জন্

কুষ্টিয়ার শহরের মালাই চা আর পোড়া রুটি এখন শুধু একটি খাবার নয়, বরং একটি অভিজ্ঞতা। সন্ধ্যা নামলেই রাস্তার ধারে ধোঁয়া ওঠা চা আর আগুনে পোড়া রুটির গন্ধ মানুষকে টেনে নিয়ে যায় সেই বিশেষ স্বাদের দিকে। এই সহজ কিন্তু অনন্য খাবারটি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, অনেকেই দূরদূরান্ত থেকে শুধু এই স্বাদ নেওয়ার জন্য ছুটে যান। তবে খুব সহজেই এই ঐতিহ্যবাহী খাবারটি আপনি ঘরেই তৈরি করতে পারেন।

আসুন জেনে নেওয়া পোড়া পাউরুটি ও মালাই চা কীভাবে তৈরি করবেন-

পাউরুটি ১ টি (মাঝারি)মাখন ২ টেবিল চামচচিনি ১ টেবিল চামচফুল ক্রিম দুধ আধা লিটারদুধের সর বা মালাই ২টেবিল চা মচচা পাতা ৩ চা চামচ চিনি ২ চা চামচ

প্রথমে একটি পাউরুটি নিয়ে তার ওপর ভালোভাবে মাখন ব্রাশ করে নিন। এরপর হালকা করে চিনি ছিটিয়ে দিন, যাতে পোড়ানোর সময় তা ক্যারামেলাইজ হয়ে সুন্দর স্বাদ আসে। এবার একটি কাবাব স্টিক বা কাঁটা চামচে রুটিটি গেঁথে নিন এবং চুলার হালকা আঁচে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন। খেয়াল রাখবেন, রুটি যেন একেবারে পুড়ে না যায়, হালকা বাদামি ও ক্রিস্পি হলেই নামিয়ে নিন।

এরপর মালাই তৈরির জন্য ফুল ক্রিম দুধ ভালোভাবে জ্বাল দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে সেটি ঠান্ডা হতে দিন, এতে ওপরের দিকে সর বা মালাই জমে যাবে। এই মালাই আলাদা করে তুলে রাখুন।

এবার চা তৈরির জন্য আবার দুধ জ্বাল দিন এবং কিছুটা কমিয়ে ঘন করে নিন। তারপর এতে চা পাতা ও চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। চা তৈরি হয়ে গেলে তা ছেঁকে কাপ বা গ্লাসে ঢেলে নিন।সেই গরম চায়ের ওপর আগে থেকে তুলে রাখা মালাই বা সর দিন। এবার পাশে গরম গরম পোড়া রুটি রেখে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)