সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

ঢাকার তাপমাত্রা সহনীয় রাখতে দুই লাখ গাছ লাগাবেন মেয়র আতিক

তাপমাত্রা সহনীয় রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তাপমাত্রা সহনীয় রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, গ্রামের তুলনায় ঢাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাই আমরা আসন্ন বর্ষা মৌসুম থেকে আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগাবো।

বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডিএনসিসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডিয়েশন আরশট-রকফেলার ফাউন্ডেশনের সমঝোতা চুক্তি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। দাবদাহের ফলে শহরের মানুষের জীবন-জীবিকা আজ হুমকিতে। মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে। আশা করছি, ডিএনসিসি এবং আরশট-রকের যৌথ উদ্যোগ তামমাত্রা কমানোর মাধ্যমে একটি নিরাপদ ও শীতল ঢাকা গড়তে সক্ষম হবো।

তিনি বলেন, কাউন্সিলরসহ সব কমিউনিটির সহযোগিতায় এসব গাছ লাগাতে চাই। এসব গাছ বেড়ে ওঠার ক্ষেত্রে আমি নগরবাসীর সাহায্য চাই, মহল্লার সাহায্য চাই, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমামসহ সবার সাহায্য চাই। কারণ গাছগুলো লাগানোর পর তা যেন কেউ ভেঙে না দেয়। সেগুলোর যেন যত্ন করি, ভবিষ্যত প্রজন্মের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলি।

এমএমএ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)