সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মেহেরপুরে সার সংকটে কৃষকদের বিক্ষোভ

রবি মৌসুমের শুরুতেই তীব্র সার সংকটে বিপর্যস্ত মেহেরপুরের কৃষকরা। ন্যায্য দামে সার না পেয়ে রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ করেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃষকরা।

রবি মৌসুমের শুরুতেই তীব্র সার সংকটে বিপর্যস্ত মেহেরপুরের কৃষকরা। ন্যায্য দামে সার না পেয়ে রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা কৃষি অফিসের সামনে বিক্ষোভ করেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কৃষকরা।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষক রিপন সরকার বলেন, স্থানীয় বিএডিসি ডিলার লিমন ট্রেডার্স গত তিন মাস ধরে কৃষকদের সার দিচ্ছে না। তার অভিযোগ, ডিলার পক্ষ সিন্ডিকেট করে চোরাপথে বেশি দামে সার বিক্রি করছে। ফলে প্রকৃত কৃষকরা ন্যায্য দামে সার পাচ্ছেন না এবং চরম ক্ষতির মুখে পড়ছেন।

কৃষক রফিকুল ইসলাম জানান, রবি মৌসুমে সার না পেলে মাঠের ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি দ্রুত লিমন ট্রেডার্সের অনুমোদন বাতিল এবং সার সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। কৃষকরা এরই মধ্যে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগও করেছেন।

কৃষক ফিরোজ হোসেন অভিযোগ করে বলেন, বর্তমানে ন্যায্য মূল্য দিয়ে সার পাওয়া যায় না। বস্তাপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত দিলেই সার পাওয়া যায়। অন্যথায় সার পাওয়া কঠিন। তিনি দ্রুত এ অবস্থার অবসান চান।

বিক্ষুব্ধ কৃষক মিলন হোসেন বলেন, আমরা ন্যায্য দামে সার চাই, সিন্ডিকেটের অবসান চাই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)