ব্রয়লার মুরগি দ্রুত বেড়ে ওঠার ঝুঁকি নিয়ে মন্ত্রী এবং খামারিদের ভিন্ন মত
সাত বছর বয়সী সন্তানের মা ঢাকার নিশিতা ইসলাম। তার সন্তানের প্রিয় খাবারের একটি মুরগীর মাংস। এজন্য নিয়মিতই ব্রয়লার মুরগী রান্না বা মুরগী ফ্রাই করে সন্তানকে খেতে দেন তিনি।
সাত বছর বয়সী সন্তানের মা ঢাকার নিশিতা ইসলাম। তার সন্তানের প্রিয় খাবারের একটি মুরগীর মাংস। এজন্য নিয়মিতই ব্রয়লার মুরগী রান্না বা মুরগী ফ্রাই করে সন্তানকে খেতে দেন তিনি।
এখন ব্রয়লার মুরগীকে দ্রুত বর্ধনশীল খাবার দেয়ার খবরে উদ্বিগ্ন তিনি।
"বাচ্চার পুষ্টির জন্য মুরগি অপরিহার্য্য। কিন্তু এতেও যদি ক্ষতিকর কিছু থাকে তাহলে যাবো কোথায়?"
বাংলাদেশে এ মূহুর্তে ফার্মের মুরগী হিসেবে পরিচিত ব্রয়লার মুরগিই পুষ্টি চাহিদা পূরণে বেশি ভূমিকা রাখছে।
বাংলাদেশের পোলট্রি শিল্প সমন্বয় কমিটির হিসেবে প্রায় ৭০ হাজারের মতো পোলট্রি ফার্ম রয়েছে সারাদেশে।
দেশজুড়ে ছোট বড় হ্যাচারিতে গড়ে প্রতি সপ্তাহে প্রায় দেড় কোটি ব্রয়লার বাচ্চা উৎপাদন হচ্ছে।
সরকারের প্রত্যাশা ২০২১ সাল নাগাদ সপ্তাহে একদিন বয়সী মুরগির বাচ্চা উৎপাদনের পরিমাণ হবে প্রায় আড়াই কোটি।
তবে বাংলাদেশের মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু অভিযোগ করেছেন যে, বাড়তি মুনাফার আশায় খামারিরা ব্রয়লার মুরগির বাচ্চা বড় করতে অস্বাভাবিক ওজন বৃদ্ধির খাবার দিচ্ছেন।
এটি না করে ভারসাম্যপূর্ণ খাবার দিয়ে মুরগি বড় করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিবিসি বাংলাকে তিনি বলেন, "কিছু অসাধু ব্যক্তি ইউরোপ থেকে মুরগীর খাবার কিনে মধ্যপ্রাচ্যে রি-প্যাকেট করতো। সেখানে এমন কিছু মেশাতো যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"।



