সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বেড়েছে শীতের সবজির সরবরাহ, কমছে দাম

খুলনার বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবধরনের সবজির দাম ১০-১৫ টাকা কমেছে। সবধরনের মুরগি কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে।

খুলনার বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবধরনের সবজির দাম ১০-১৫ টাকা কমেছে। সবধরনের মুরগি কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে।

রোববার (২ নভেম্বর) খুলনার নতুন বাজার, নিউ মার্কেট ও মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমনটা জানা যায়।

সবজির বাজারে, বেগুন ৬০-৭০ টাকা, করলা ৭০-৮০ টাকা, বরবটি ৬০-৭০ টাকা, পটোল ৪০-৫০ টাকা, লালশাক ২৫-৩০ টাকা, পালংশাক ২৫-৩০ টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা কেজি, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, লাউ প্রতি পিচ ৪০-৫০ টাকা পিচ দরে, টমেটো ৮০-১০০ টাকা কেজি, শিম ৭০-৮০ টাকা কেজি, ফুলকপি ১০০-১২০ টাকা কেজি দরে, কাঁচামরিচ মানভেদে ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৭০-৮০ টাকা দরে এবং রসুন ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা কেজি দরে, সোনালি ২৫০ টাকা কেজি দরে এবং লেয়ার ২৬০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে এবং খাসির মাংস ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই আকারভেদে ২৫০-৩০০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৬০০-১০০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৭০-২০০ টাকা এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মিস্ত্রি বাজারের সবজি ব্যবসায়ী মাসুদ কাজি বলেন, অনেক সবজির দাম বাড়তি ছিল। নতুন সবজি বাজারে আসায় বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে শীতকালীন সবজির দাম কিছুটা বেশি। শীতকালীন সবজি আরও আসতে শুরু করলে দাম নাগালে আসবে।

নতুন বাজারের মাছ ব্যবসায়ী ইমন শেখ বলেন, বেশিরভাগ মাছের দাম ৪০-৫০ টাকা কমেছে। মাছের চালান বেড়েছে এ সপ্তাহে। গত কয়েক মাস ধরে মাছের দাম বেশি। মাছের বাজারে ক্রেতাও কম ছিল। সামুদ্রিক মাছ বাজারে থাকলে সব মাছের দাম কম থাকে।

মিস্ত্রিপাড়া বাজারে আসা খোকন ফরাজি বলেন, কয়েক মাস ধরে সবজির দাম অনেক চড়া। কিছু সবজির দাম কমলেও বাজার অনুপাতে দাম বেশি। বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমলেও দাম দাঁড়িয়েছে ৬০ টাকায়। সেই তো ঊর্ধ্বমুখী। শীতকালীন সবজির দাম ৮০ টাকার নিচেতো নেই।

অন্য একজন ক্রেতা আকরাম হোসেন বলেন, মুরগির দাম কম রয়েছে। তবে মাছ-সবজির দাম কমলেও তুলনামূলক সবার নাগালে দাম নেই। ১০০ টাকায় দুই পদের সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে। দাম আরও কমলে খরচের তালিকায় চাপ কিছুটা কমবে।

আরিফুর রহমান/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)