সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

বরই চাষে সফল মিরসরাইয়ের মুসলিম

চট্টগ্রামের মিরসরাইয়ে বরই চাষে সফল হয়েছেন মো. মুসলিম উদ্দিন। প্রথমবারই সফলতার মুখ দেখেছেন তিনি। প্রতিদিন বিক্রি করছেন বাগানের বরই। কোনো ধরনের কেমিক্যাল ছাড়া উৎপাদিত এ বরইয়ের বেশ চাহিদা আছে। তিনি উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামের মরহুম মৌলভী মাঈন উদ্দিনের ছেলে। তিনি এইচএসসি পাস করার পর ক

চট্টগ্রামের মিরসরাইয়ে বরই চাষে সফল হয়েছেন মো. মুসলিম উদ্দিন। প্রথমবারই সফলতার মুখ দেখেছেন তিনি। প্রতিদিন বিক্রি করছেন বাগানের বরই। কোনো ধরনের কেমিক্যাল ছাড়া উৎপাদিত এ বরইয়ের বেশ চাহিদা আছে। তিনি উপজেলার কাটাছড়া ইউনিয়নের পূর্ব কাটাছড়া গ্রামের মরহুম মৌলভী মাঈন উদ্দিনের ছেলে। তিনি এইচএসসি পাস করার পর কৃষিকে পেশা হিসেবে বেছে নেন।

সরেজমিনে জানা গেছে, ৫০ শতক জায়গায় গড়ে তোলা বরই বাগান পুরোটা নেট দিয়ে ঘেরা। ভেতরে প্রবেশ করে গাছে ঝুলতে দেখা যায় সবুজ-হলুদ ও লালচে বলসুন্দরী বরই। বিক্রির জন্য মুসলিমসহ কয়েকজন গাছ থেকে বরই তুলে ব্যাগে রাখছেন। সাধারণত সেপ্টেম্বর মাসে গাছে ফুল আসে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে পাকতে শুরু করে। আকারে বড় ও স্বাদে সুমিষ্ট হওয়ায় বাগানেই বিক্রি হয়ে যায় সব বরই।

কৃষক মুসলিম উদ্দিন বলেন, '৬ বছর ধরে কৃষিকাজ করছি। উপজেলা কৃষি অফিসের একটি টিমের সঙ্গে ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো এলাকায় বরই বাগান ভিজিট করি। এসেই বরই বাগান করার চিন্তা করেছি। গত বছরের এপ্রিল মাসে বাড়ির পাশে প্রথমে ২০ শতক জায়গায় বলসুন্দরী জাতের ৪৫টি বরই গাছ লাগাই।'

আরও পড়ুন: মিরসরাইয়ে ফুলকপি চাষে লাভবান কৃষকেরা

তিনি বলেন, 'এরপরে আরও ৩০ শতক জায়গায় চাষ বাড়াই। মেহেরপুর থেকে চারা সংগ্রহ করেছি। প্রতি কেজি বরই ১৪০ টাকা দরে এ পর্যন্ত ২০ হাজার টাকা বিক্রি করেছি। গাছে যে পরিমাণ বরই আছে, আশা করছি লাখ টাকা বিক্রি করতে পারবো।'

মুসলিম বলেন, 'বাগান গড়তে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বাগানের পরিধি আরও বাড়াবো। ৬ বছর ধরে বিভিন্ন সবজি চাষ করে যাচ্ছি। প্রথমে ৫ শতক জায়গায় আগাম টমেটো চাষ শুরু করে এখন ৮৫ শতক জমিতে টমেটো চাষ করেছি। এ বছর প্রায় দেড়লাখ টাকার টমেটো বিক্রি করেছি। আরও ৫০ হাজার টাকা বিক্রি করতে পারবো।'

তিনি আরও বলেন, 'এছাড়া পেঁপে, কলা, মরিচ, বাঁধাকপি, তিতকরলা, তরমুজ ও সরিষা আবাদ করেছি। সারাবছরই জমিতে কাঁচা মরিচ ও টমেটো চাষ করা হয়। এজন্য উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণের পাশাপাশি নানা ভাবে সহযোগিতা করে থাকে।'

আরও পড়ুন: মিরসরাইয়ে ১০ বছরে ৯৫ শতাংশ পান চাষ কমেছে

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় বরই চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। বলসুন্দরী জাতের বরই অনেক সুস্বাদু। মুসলিম উদ্দিন এ জাতের বরই চাষ করে প্রথম বছরই সফল হয়েছেন।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

কাউনিয়ার চরে আগাম আমন কাটা শুরু, মাঠে হারভেস্টার

রংপুরের কাউনিয়ার ঢুসমারা চরে আগাম আমন কাটা চলছে, শ্রমিকসংকটে মাঠে চারটি হারভেস্টার; দুই দফা বন্যার পরও এক দোনে ১২ থেকে ১৪ মণ ফলন, কাটার পর মরিচ ও ভুট্টার প্রস্তুতি।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবার পরীক্ষামূলক ব্ল্যাক রাইস চাষ

দুর্গাপুরে দুই চাষি ১৬ কাঠা ও আড়াই বিঘা জমিতে প্রথমবার ব্ল্যাক রাইস লাগিয়েছেন; বিঘায় ১৬ থেকে ১৮ মণ ফলনের আশা, ফলন ও বাজার দেখে আবাদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে কৃষি বিভাগ।

বাসস১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)