Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সরিষার তেল

রান্নায় যে সব উপকরণ ব্যবহৃত হয়, সে সবেরই কিছু না কিছু গুণ থাকে। যেমন রয়েছে সরিষার তেলেরও। এতে এমন কিছু উপাদান আছে, যা বিপাক হার বাড়াতে সাহায্য করে। এতে উপস্থিত ভিটমিন বি কমপ্লে

ইত্তেফাক২৪ অক্টোবর ২০২১ · ১ মিনিটের পড়া

রান্নায় যে সব উপকরণ ব্যবহৃত হয়, সে সবেরই কিছু না কিছু গুণ থাকে। যেমন রয়েছে সরিষার তেলেরও। এতে এমন কিছু উপাদান আছে, যা বিপাক হার বাড়াতে সাহায্য করে। এতে উপস্থিত ভিটমিন বি কমপ্লেক্স তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে। আর খাবার দ্রুত হজম হলে ওজনও নিয়ন্ত্রণে থাকে।

সরিষার তেলের কড়া গন্ধের জন্য অনেকেই আজকাল তা সব সময়ে ব্যবহার করতে চান না। কিন্তু এতে আছে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড। এতে হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমন শরীরে ভাল ফ্যাটের পরিমাণ বাড়ে। এর ফলে অতিরিক্ত ওজনবৃদ্ধিও ঘটে না। নিয়ন্ত্রণে থাকে ওজন।

ওজন নিয়ন্ত্রণ ছাড়াও অবশ্য নানা গুণ আছে সরিষার তেলের। যেমন হজম ভাল হয় বলে পেট ঠিক রাখতে সাহায্য করে সরিষার তেল। পাশাপাশি, কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে। তবে খেয়াল রাখা জরুরি যে, কোনও জিনিসই অতিরিক্ত ভাল নয়। সরিষার তেলও রান্নায় ব্যবহার করতে হবে মাপ বুঝে।

ট্যাগ#সরিষা#দৈনন্দিন#ওজন নিয়ন্ত্রণ#সরিষার তেল#ইত্তেফাক
ইত্তেফাকদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সরিষার তেল | দা এগ্রো নিউজ