সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নওগাঁয় জমেছে হাট, মাঝারি গরু বেচাকেনা বেশি

কোরবানির ঈদকে সামনে রেখে নওগাঁয় জমে উঠেছে পশুহাট। প্রত্যেক হাটেই ব্যাপক পশুর আমদানি হচ্ছে। ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনছেন। বিক্রেতারাও কাছাকাছি দাম হলেই ছাড়ছেন। তবে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি।

কোরবানির ঈদকে সামনে রেখে নওগাঁয় জমে উঠেছে পশুহাট। প্রত্যেক হাটেই ব্যাপক পশুর আমদানি হচ্ছে। ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনছেন। বিক্রেতারাও কাছাকাছি দাম হলেই ছাড়ছেন। তবে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি।

এদিকে হাটে প্রাণিসম্পদ অফিস থেকে ভ্রাম্যমাণ ভ্যাটেনারি টিম কাজ করছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ এ টিমে পাঁচ-সাতজন উপ-সহকারী প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে। যেখানে ফ্রিতে পশুর স্বাস্থ্যসেবা ও প্রেগনেন্সি পরীক্ষা করা হচ্ছে। এমন উদ্যোগে কোরবানিদাতারা উপকৃত হচ্ছেন।

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপায় সাপ্তাহিক হাটে আসা ময়নুল হক বলেন, 'কোরবানি উপলক্ষে পশুর হাটগুলো জমতে শুরু করেছে। কয়েকদিন পর ঈদ। পছন্দ করে যে যার মতো গরু কিনছেন। দাম সাধ্যের মধ্যেই আছে। মাঝারি গরু বেশি বিক্রি হচ্ছে। সামনের যে হাটগুলো রয়েছে প্রচুর পশুর আমদানি হবে।'

ভান্ডারপুর গ্রামের গরু বিক্রেতা হাসান আলী বলেন, 'গত কয়েকদিন আগে কৃষকের বাড়ি থেকে ১ লাখ ১০ হাজার টাকায় ষাঁড় গরু কিনেছি। গোবরচাঁপা হাটে নিয়ে আসার পর ক্রেতারা ৮০-৯০ হাজার টাকা দাম বলছেন। গরুর বাজার খুব একটা ভালো মনে হচ্ছে না। এভাবে চলতে থাকলে তো অনেক খামারিকে লোকসান গুনতে হবে।'

আব্দুল আজিজ নামের এক ব্যবসায়ী বলেন, 'মানুষ বড় গরু কিনতে চাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্বল্প দামের মধ্যে মাঝারি ও ছোট সাইজের গরু কিনার আগ্রহ বেশি। তবে বড় ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য দাম দিয়ে বড় গরু কিনছেন।'

মথুরাপুর গ্রামের জয়নাল হোসেন। নিজে কোরবানি দেওয়ার জন্য গোবরচাঁপা হাটে অনেক খুঁজে ৩৫ হাজার টাকার একটি গরু কিনেন। তিনি বলেন, 'গরু কেনার পর মনের মধ্যে সন্দেহ হয়। পরে হাটে থাকা ভ্যাটেনারি ডাক্তার দিয়ে ফ্রিতে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হলাম। কারণ বকনা গরু কেনার পর বাড়ি নিয়ে দেখা যায় গর্ভবতী। এমন ঘটনা অনেকেরই হয়েছে। ঈদের দিন আর কোরবানি দিতে পারেনি। শুধু প্রেগনেন্সি নয় স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। হাটে ভ্রাম্যমাণ টিম থাকায় কোরবানিদাতাদের জন্য সুবিধা হয়েছে।'

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক জাগো নিউজকে বলেন, গত দুই বছর করোনাভাইরাসের কারণে হাটে তেমন পশুর আমদানি দেখা যায়নি। তবে এবার প্রচুর পরিমাণ পশু হাটে আমদানি হয়েছে এবং বিক্রিও হচ্ছে। এ উপজেলা পাঁচজন সদস্য করে দুটি ভ্যাটেনারি টিম রয়েছে। ভ্যাটেনারি এ টিমের মাধ্যমে ফ্রিতে পশুর স্বাস্থ্যসেবা ও প্রেসনেন্সি পরীক্ষা করা হচ্ছে। এতে করে কোরবানিদাতারা স্বাস্থ্যসম্মত ও কোরবানি যোগ্য পশু কিনতে পারছেন। কোরবানিদাতারা আগ্রহ সহকারে পশু পরীক্ষা করে নিচ্ছেন।

আব্বাস আলী/এসজে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)