সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

এক বানরের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে আসা এক বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ১৬ দিন ধরে বিভিন্ন গাছের ফল, শাক-সবজি নষ্ট করছে। গ্রামের দোকানে ঢুকে জিনিসপত্র নষ্ট করছে। এক শিশুকে কামড়ও দিয়েছে। সারাদিন এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরছে বানরটি।

চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে আসা এক বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ১৬ দিন ধরে বিভিন্ন গাছের ফল, শাক-সবজি নষ্ট করছে। গ্রামের দোকানে ঢুকে জিনিসপত্র নষ্ট করছে। এক শিশুকে কামড়ও দিয়েছে। সারাদিন এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরছে বানরটি।

জানা গেছে, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে ১৬ দিন ধরে অবস্থান করছে একটি লজ্জাবতি বানর। প্রথম কয়েকদিন এলাকার মানুষ খাবার দিয়েছে বানরকে। সবাই ভেবেছিলেন দু-একদিন পর চলে যাবে। তবে এখনো বানরটি বনে ফেরত না গিয়ে মানুষের ক্ষতি করছে। এতে বানর নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী।

স্থানীয় ব্যবসায়ী জিয়া উদ্দিন রাসেল বলেন, একটি বানরের অত্যাচারে আমরা অসহায়। গাছের পেয়ারা, আমড়া, জাম্বুরাসহ নানা ফল নষ্ট করছে। কয়েকদিন আগে গাছ থেকে লাফিয়ে আমার দোকানে ঢুকে জিনিস নষ্ট করে ফেলে। তাড়ানোর চেষ্টা করলে আমার শরীরে ওঠার চেষ্টা করে। ভয়ে দোকান থেকে বেরিয়ে যাই।

জহির উদ্দিন বলেন, বানরটি আমার মামাতো ভাইকে কামড় দেয়। পরে তাকে চিকিৎসা দিতে হয়। বন বিভাগের লোকজন যদি বানরটি নিয়ে যেত আমরা রেহাই পেতাম।

এ বিষয়ে বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা সৈয়দ এ কে এম আলতাফ হোসেন বলেন, ওয়াহেদপুর এলাকায় একটি বানর বিচরণের কথা শুনেছি। আমাদের বন বিভাগের প্রাণী সংরক্ষণ নামে বিভাগ আছে। আমি তাদের বিষয়টি অবহিত করবো। তারা বানরটি উদ্ধার করে গহীন জঙ্গলে ছেড়ে দেবে অথবা কোনো চিড়িয়াখানায় হস্তান্তর করবে।

এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)