সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

কমলার মতো দেখতে মিষ্টি, রেসিপি জানলে আজই বানাবেন

সুজি দিয়ে মিষ্টি থেকে নাশতার নানা ধরনের পদ তৈরি করা যায়। সহজে রান্না করা যায় বলে ঘরোয়া রান্নায় সুজির ব্যবহারও বেশ জনপ্রিয়। তবে চেনা সুজির হালুয়া বা পায়েসের বাইরে এবার একটু ভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করতে চাইলে সুজির অরেঞ্জ লাড্ডু তৈরি করতে পারেন।

সুজি দিয়ে মিষ্টি থেকে নাশতার নানা ধরনের পদ তৈরি করা যায়। সহজে রান্না করা যায় বলে ঘরোয়া রান্নায় সুজির ব্যবহারও বেশ জনপ্রিয়। তবে চেনা সুজির হালুয়া বা পায়েসের বাইরে এবার একটু ভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করতে চাইলে সুজির অরেঞ্জ লাড্ডু তৈরি করতে পারেন।

সুজি আর তাজা কমলার রসের মিশ্রণে তৈরি দারুণ স্বাদের এই মিষ্টিটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও হবে সুস্বাদু। তাই ছোট ছোট লাড্ডুগুলো অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের জন্য মিষ্টিমুখ-দুই ক্ষেত্রেই হতে পারে চমৎকার আয়োজন।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে অরেঞ্জ লাড্ডু তৈরি করবেন-

প্রথমে কড়াইয়ে সামান্য ঘি দিয়ে তাতে সুজি হালকা আঁচে ভালোভাবে ভেজে নিন। অন্যদিকে আগে থেকে জ্বাল দিয়ে কিছুটা ঘন করে রাখা তরল দুধে পরিমাণমতো অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিন।

এবার রং মেশানো দুধটি ভেজে রাখা সুজির মধ্যে ঢেলে অনবরত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর সুজি দুধ শুষে নিয়ে ঘন হয়ে আসবে। তখন এতে তাজা কমলার রস দিয়ে ভালোভাবে নেড়ে মিশ্রণটি একেবারে শুকিয়ে নিন।

চুলা বন্ধ করার আগে মিশ্রণে সামান্য ঘি ও গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হতে দিন। মিশ্রণটি যখন হাতে ধরার মতো হালকা গরম থাকবে, তখন হাতে নিয়ে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

লাড্ডুগুলোকে কমলার আকৃতি দিতে হাতের তালুতে গোল করে সামান্য চাপ দিয়ে সাজিয়ে নিন। এবার একটি এলাচ চিরে ভেতরের দানা বের করে শুধু খোসাটি ব্যবহার করুন। এলাচের খোসা লাড্ডুর ওপর পাতার মতো করে বসিয়ে দিন। সবশেষে একটি লবঙ্গ গুঁজে দিন কমলার বোঁটার আকৃতি দিতে।

ব্যস, তৈরি হয়ে গেল দেখতে একেবারে কমলার মতো আকর্ষণীয় অরেঞ্জ লাড্ডু। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)