সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

আলুর চপে নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন পটেটো চিজ বল

ইফতারের টেবিলে চপ,ভাজাসহ আলুর নানা পদ থাকে। তবে পরিচিত আলুর চপে যদি একটু ভিন্নতা আনা যায়, তাহলে স্বাদও বদলায়, মনও ভরে। সেই পরিচিত স্বাদেই একটু রেস্তরাঁর ছোঁয়া যোগ করতে বানিয়ে নিতে পারেন পটেটো চিজ বল। আসলে এটি আলুর চপই, তবে রেস্তরাঁর ঢঙে। এটি খুব সহজ উপকরণে তৈরি করা যায়। তাই বাইরে থেকে কিনে আনা নয়, ঘ

ইফতারের টেবিলে চপ,ভাজাসহ আলুর নানা পদ থাকে। তবে পরিচিত আলুর চপে যদি একটু ভিন্নতা আনা যায়, তাহলে স্বাদও বদলায়, মনও ভরে। সেই পরিচিত স্বাদেই একটু রেস্তরাঁর ছোঁয়া যোগ করতে বানিয়ে নিতে পারেন পটেটো চিজ বল। আসলে এটি আলুর চপই, তবে রেস্তরাঁর ঢঙে। এটি খুব সহজ উপকরণে তৈরি করা যায়। তাই বাইরে থেকে কিনে আনা নয়, ঘরেই বানিয়ে নিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. সেদ্ধ আলু ২ কাপ ২. মোজারেলা চিজ কিউব) প্রয়োজন অনুযায়ী ৩. কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ ৪. ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া ১ কাপ ৫. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ৬. চিলি ফ্লেক্স/কাঁচামরিচ কুচি ১ চা চামচ ৬. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ৭. লবণ স্বাদমতো ৮. ডিম ১টি ৯. তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে সেদ্ধ আলু ভালো করে ম্যাশ বা গ্রেট করে নিন, যেন কোনো দানা না থাকে। এরপর এতে লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, কুচি করা ধনেপাতা ও কর্ণফ্লাওয়ার যোগ করে ভালোভাবে মেখে নরম ডো তৈরি করুন।হাতের তালুতে সামান্য তেল মেখে আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে চ্যাপ্টা করুন। মাঝখানে এক টুকরো চিজ রেখে চারপাশ থেকে আলু তুলে ভালো করে মুড়ে গোল বল বানান, খেয়াল রাখবেন যেন চিজ বাইরে থেকে দেখা না যায়।

এবার তৈরি করা বলগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে সমানভাবে কোট করুন। সব বল তৈরি হয়ে গেলে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এতে ভাজার সময় বল ফেটে যাওয়ার আশঙ্কা কমে যাবে।এরপর মাঝারি আঁচে পর্যাপ্ত তেল গরম করে বলগুলো ডুবো তেলে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হলে উঠিয়ে অতিরিক্ত তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন: ইফতারে রাখুন মজাদার ডিম চপইফতারে বানান ইন্দোনেশিয়ান খাবার বুবুর আয়াম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)