Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

শরীরের ব্যথা থেকে মুক্তি লাভের দোয়া

মানুষের শরীরে ব্যথা হতেই পারে। ব্যথা হওয়ার নানা কারণ রয়েছে। ব্যথা হলে দুশ্চিন্তিত না করে, ব্যবস্থা নিলে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। চিকিৎসা কিংবা শরীরচর্চা-ব্যায়াম বা কোনো ব্য

সাম্প্রতিক দেশকাল১৯ ডিসেম্বর ২০২৪ · ১ মিনিটের পড়া

মানুষের শরীরে ব্যথা হতেই পারে। ব্যথা হওয়ার নানা কারণ রয়েছে। ব্যথা হলে দুশ্চিন্তিত না করে, ব্যবস্থা নিলে আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। চিকিৎসা কিংবা শরীরচর্চা-ব্যায়াম বা কোনো ব্যবস্থা নেয়ার পাশাপাশি দোয়াও করা চাই। এতে আল্লাহ তাআলা দ্রুত ব্যথা দূর করে দেবেন।

উসমান বিন আবুল আস আস-সাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যা আমাকে প্রায় অকেজো করে দিয়েছিল। রাসুল (সা.) আমাকে বলেন, ‘তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া বলো।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫২২)

উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু।

অর্থ : আল্লাহর নামে- আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি।

ট্যাগ#দোয়া#ইসলাম#মুসলিম
সাম্প্রতিক দেশকালদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
শরীরের ব্যথা থেকে মুক্তি লাভের দোয়া | দা এগ্রো নিউজ