সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি ও মুরগির দাম

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে সবজির। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। সবজি বিক্রেতাদের অভিযোগ, হঠাৎ বন্যার পানিতে সবজির বাগানে পানি চলে আসায় সবজি

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বেড়েছে সবজির। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। সবজি বিক্রেতাদের অভিযোগ, হঠাৎ বন্যার পানিতে সবজির বাগানে পানি চলে আসায় সবজির ক্ষতি হওয়াতে, আমদানি কম থাকায় দাম বেড়েছে। মুরগি বিক্রেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম। শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মোহম্মদপুর কৃষিমার্কেট,টাউনহলসহ বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ১২০ টাকা, কাঁচামরচি ১২০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা, বেগুন (লম্বা) ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চাল কুমড়ার পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, মুলা ৬০ টাকা,পেঁপের কেজি ২০ টাকা, আলুর ১৮ থেকে ২০ টাকা, দেশি পেঁয়াজ ৭০ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টকার মুরগী বিক্রি হচ্ছে ১৯০ টাকা। এছাড়া ১০ টাকা বেড়ে ৩৩০ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগির দামও। লেয়ার মুরগি আগের দামেই ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত আছে ডিমের দাম।

আমাদেরসময়.কমসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)