সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

প্রফেসর সালামের অভিনব ছাদকৃষি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস সালাম ২০১০-১১ সালে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস সালাম ২০১০-১১ সালে

তার বিশ্ববিদ্যালয়ের বাসভবনের ছাদে গড়ে তোলেন ব্যাগ গার্ডেন। সেসময়ের

প্রেক্ষাপটে এটি ছিল এদেশে এক নতুন উদ্যোগ।

যেখানে আবাদি জমির সংকট, বা

আবাদি জমি লবণাক্ত সে অঞ্চলের জন্য এই ব্যাগ গার্ডেন ছিল দারুণ কার্যকর এক

কৃষি প্রযুক্তি। তার মাধ্যমে এই প্রযুক্তি ছড়িয়েছে দেশের বিভিন্ন এলাকায়।

গমের স্পাউট থেকে পুষ্টিকর দুধের মতো উপাদানের সন্ধান দেন তিনি। এটিও বেশ সাড়া জাগায়। অবিরাম নতুন নতুন উদ্ভাবন নিয়ে মেতে থাকা প্রফেসর সালাম কয়েক বছর ধরে তার ছাদে গড়ে তুলেছেন সফল এক সমন্বিত কৃষি কার্যক্রম। বলা যায়, স্বয়ংক্রিয় একটি কৃষি ব্যবস্থা। এখানে প্রফেসর সালাম দিনের পর দিন গবেষণা করে গড়ে তুলেছেন মাছ ও ফল-ফসলের এক দারুণ খাদ্যশৃংখল।

ছাদটি খুব বড় নয়, কিন্তু এখানে কোনো গাছের রোগ ও পোকার আক্রমণের তেমন কোনো সুযোগ নেই, কারণ, এখানে মাটির ব্যবহার হচ্ছে না। এতে মাটির জীবানুগুলো এখানে ফসলে ছড়াতে পারছে না। ব্যবহার হচ্ছে কোকো ডাস্ট। কোনো গাছেই মরা, রোদে ঝলসে যাওয়া বা ছত্রাকে আক্রান্ত কোনো পাতা নেই। গাছগুলি একেবারে তরতাজা। এখানে মাটি ও পানিতে গাছবান্ধব অনুজীবের পরিমাণ বাড়াতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

পুরোপুরি রাসায়নিকমুক্ত ও জীব বৈচিত্র বান্ধব সমন্বিত এই ছাদকৃষি বহুমুখি উৎপাদনের নিশ্চয়তা দিচ্ছে। এছাড়া অবাক করে ছাদের এই ছোট্ট পরিসরে একটি ড্রামে পাঙ্গাস চাষের সফল কার্যক্রমে।

সারাক্ষণ পানি থেকে মাটি ও ফসলের খাদ্য তৈরির এই কার্যক্রমটি চলছে চালু এক যন্ত্রের মতো। এ যেন জীবন্ত মাছ ও গাছ গাছালির এক কারখানা।

এই বাগানের বেশি উৎপাদন প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে আরো কিছু কৌশল আমাদের সামনে তুলে ধরলেন প্রফেসর সালাম। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হলো। তা হচ্ছে, ছাদের ওপর এই পরিমাণ ভার চাপানোর ঝুঁকি সম্পর্কে। প্রফেসর আব্দুস সালাম সম্পূর্ন নিজের তাগিদ থেকেই গড়ে তুলেছেন এই বাগান।

এই ভবনের অন্যান্য অধিবাসীদের মধ্যে ছাদকৃষির সবজি বিতরণও করেন তিনি। বাসার ভেতরেও চারদিকে কৃষির আয়োজন। অবশ্য এগুলো দেখাশোনা করেন প্রফেসর সালামের স্ত্রী বিলকিস আক্তার। চারদিকে এই কৃষির আয়োজন আছে বলে বাসায় প্রতিবেলায় তারা গ্রহণ করেন একেবারে সজিব সবজি, সালাদ ও অন্যান্য শাকপাতার স্বাদ। আমরাও বঞ্চিত হইনি সেই স্বাদ থেকে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)