সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গরম ভাতে পাতে রাখুন কাঁঠাল বীজের ভর্তা ও ডাল

কাঁঠাল খেয়ে অনেকেই এর বীজগুলো ফেলে দেন। তবে এই বীজ কিন্তু মোটেও ফেলনা নয়। এতে আছে অনেক পুষ্টিগুণ। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কাঁঠালের বীজ।

কাঁঠাল খেয়ে অনেকেই এর বীজগুলো ফেলে দেন। তবে এই বীজ কিন্তু মোটেও ফেলনা নয়। এতে আছে অনেক পুষ্টিগুণ। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কাঁঠালের বীজ।

এছাড়া এই বীজ দিয়ে দুর্দান্ত সব পদও তৈরি করা যায়। এই বীজ দিয়ে ডাল রান্নাও করতে পারবেন। আর কাঁঠাল বীজের ভর্তা হয়তো অনেকেরই প্রিয়। চলুন জেনে নেওয়া যাক দু'পদের রেসিপি-

উপকরণ

১. মটর ডাল ১৫০ গ্রাম২. ডাঁটা টুকরো করে কাটা ২৫০ গ্রাম৩. কাঁঠালের বীজ টুকরো করা ১০-১২টি৪. কাঁচা মরিচ কুচি ২টি৫. আস্ত কাঁচা মরিচ ২টি৬. হলুদ গুঁড়া ১/৪ চা চামচ৭. লবণ স্বাদমতো৮. সরিষার তেল ১ টেবিল চামচ৯. কালো জিরা ১/৪ চা চামচ ও১০. শুকনো মরিচ ১টি।

প্রথমে ডাল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। অন্যদিকে ডাঁটাগুলো ভালো করে কেটে রেখে দিন। এবার প্রেশার কুকারে পানি ও লবণ মিশিয়ে দিন কাঁঠালের বীজ ও ডাঁটা। এক সিটিতেই সেদ্ধ হয়ে যাবে।

এবার প্যানে ২ চামচ তেল গরম করে শুকনো মরিচ ও কালো জিরা ফোঁড়ন দিয়ে দিন। তারপর সেদ্ধ করা ডাল, কাঁচা মরিচ ও হলুদ গুঁড়া জ্বাল দিয়ে বেশ ঘন হলে নামিয়ে নিন। গরম ভাত বা রুটির সঙ্গে এই পদ খেতে দারুণ লাগে।

উপকরণ

১. কাঁঠাল বীজ খোসা ছাড়ানো ১ বাটি ২. রসুন ৬ কোয়া৩. কালো জিরা আধা চা চামচ৪. কাঁচা মরিচ ৩টি৫. লবণ স্বাদমতো৬. হলুদ গুঁড়া আধা চা চামচ ও৭. সরিষার তেল ও পানি পরিমাণমতো।

প্রথমে কাঁঠাল বীজ ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে কাঁঠাল বীজ, কাঁচা মরিচ, রসুন ও কালো জিরা অল্প অল্প করে পানি দিয়ে বেটে নিতে হবে।

এবার প্যানে তেল গরম করে ওই বাটা মিশ্রণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন। তারপর লবণ ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। শুকনো হয়ে গেলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই ভর্তা আপনার ক্ষুধা আরও বাড়িয়ে দেবে।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)