সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

বৃহস্পতিবার থেকে মিলবে রাজশাহীর আম

রাজশাহীতে বৃহস্পতিবার (৪ মে) থেকে আম পাড়া শুরু হচ্ছে। এদিনই রাজশাহীর বাজারগুলোতে আমের দেখা মিলবে। শুরুতে গুটি পাওয়া যাবে।

রাজশাহীতে বৃহস্পতিবার (৪ মে) থেকে আম পাড়া শুরু হচ্ছে। এদিনই রাজশাহীর বাজারগুলোতে আমের দেখা মিলবে। শুরুতে গুটি পাওয়া যাবে।

বুধবার (৩ মে) সকালে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, এবছর জাতভেদে গুটি আম ৪ মে, গোপালভোগ ১৫ মে, লক্ষ্মণভোগ বা লখনা এবং রাণী পছন্দ ২০ মে, হিমসাগর বা খিরসাপাত ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্ররুপালী ও ফজলি ১৫ জুন, আশনা ও বারী-৪ আম ১০ জুলাই এবং গৌড়মতি আম সংগ্রহের সময়সীমা ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। ইলামতি ২০ আগস্ট থেকে ও কাঠিমন ও বারি-১১ আম সারা বছর সংগ্রহ করা যাবে।

জেলা প্রশাসক আরও বলেন, আম ৪০ কেজিতেই মণ হবে। আমরা এ বিষয়ে ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বলে রাখবো। কোথাও বেশি ওজনে আমের মণ হবে না। আমরা সবসময় কৃষকদের পাশে থাকতে চাই।

সভায় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, গতবছর রাজশাহীতে হাজার কোটি টাকার আমের ব্যাবসা হয়েছে। এবার জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে দুই লাখ ৫৮ হাজার টন আম উৎপাদন হবে। এসব আমের বাজার হবে প্রায় দেড় হাজার কোটি টাকা।

সভায় আম ব্যাবসা, কুরিয়ার সার্ভিস প্রতিনিধি, ফল গবেষণা প্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাঁচ বিঘা থেকে ৭০ বিঘা: ভেড়ামারায় পিতা-পুত্রের মিশ্র ফলের বাগান

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত আলী ও রাসেল হোসেন ২০১৪ সালে পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে শুরু করে এখন ৭০ বিঘায় পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ নানা ফল চাষ করছেন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)