সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হাতিরঝিলে ডা. রাশিদুল হাসান ও সালমা সুলতানা দম্পতির ছাদকৃষি | পর্ব ৩১৫

খুব বড় পরিসর নয়, মাত্র পনেরশ বর্গফুট জায়গা। এখানেই হরেকরকম ফসল উৎপাদন করা হচ্ছে। মাত্র এক বছরেই ফসলের উৎপাদন আশাব্যঞ্জক।

খুব বড় পরিসর নয়, মাত্র পনেরশ বর্গফুট জায়গা। এখানেই হরেকরকম ফসল উৎপাদন করা হচ্ছে। মাত্র এক বছরেই ফসলের উৎপাদন আশাব্যঞ্জক।

দেখুন, এখানে সবটুকু জায়গা অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যবহার হচ্ছে। যুক্ত করা হয়েছে টাওয়ার পদ্ধতিতে ফসল উৎপাদনও।

সব ধরনের ফসল বা শাক-সবজিতে বেশ সমৃদ্ধ। যা জৈব কৃষি চর্চায় ফলানো হচ্ছে, দাবি উদ্যোক্তার।

আয়োজনটি পরিবারের সদস্যদের কাছেও অবসর উপভোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সবুজ এই ফসলি উদ্যোগটি এগিয়ে নিতে সহযোগিতা করেন পরিবারের দুই সহযোগী সদস্যও, কথা হলো তাদের সঙ্গে।

এই এলাকার অন্যসব বাড়ির ছাদগুলোতেও দৃশ্যমান হচ্ছে ছাদকৃষি। সিঁড়ি দিয়ে নীচে নামতে এমন নিদর্শন আমাদের চোখে পড়লো।

উদ্যোক্তা দম্পত্তি বসবাস করেন ছাদকৃষির ঠিক নীচে ৬ষ্ঠ তলায়। এই অংশে ডাইনিং রুমের পাশেও দৃশ্যমান সবুজ প্রকৃতি। মাটি থেকে এতো উপরেও এমনভাবে সাজানো হয়েছে সবুজকে অনুকূলে পেতে।

প্রিয় দর্শক, শহরে গড়ে ওঠা এমন কৃষি ও সবুজের আয়োজনগুলোই মেটাচ্ছে পরিবেশ সুরক্ষার চাহিদা এবং বিষমুক্ত ফসল বা নিরাপদ খাদ্যের। আমরা চাই, এই দৃষ্টান্তটি দেখে অন্যরাও গড়ে তুলুক ছাদকৃষির এমন নজির। তাহলে অন্ততপক্ষে নগরকৃষি থেকে উৎপাদিত খাদ্য দিয়ে নিজেদের খাদ্য চাহিদার কিছুটা হয়তো পুরণ করা সম্ভব হবে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)