সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খিলগাঁওয়ে জোয়েনা খানের ছাদকৃষি | পর্ব ১৬৮ | Rooftop Farming

আমি ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। সেই বাল্যবেলা থেকে এই এলাকার পরিবর্তনগুলো দেখছি। এখন খিলগাঁও পাল্টে যাওয়া এক নাগরিক ক্ষেত্র। ঢাকার অন্যসব এলাকার মতোই এখানেও এখন অট্টালিকার পর অট্টালিকা। নামই বলে দেয়, একসময় খিলগাঁও এক গ্রাম ছিল। এখন তার কোনো চিহ্ন নেই। আমার বাসার ছাদ থেকে এখন যেদিকে তাকাই, অট্টালি

আমি ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা। সেই বাল্যবেলা থেকে এই এলাকার পরিবর্তনগুলো দেখছি। এখন খিলগাঁও পাল্টে যাওয়া এক নাগরিক ক্ষেত্র। ঢাকার অন্যসব এলাকার মতোই এখানেও এখন অট্টালিকার পর অট্টালিকা। নামই বলে দেয়, একসময় খিলগাঁও এক গ্রাম ছিল। এখন তার কোনো চিহ্ন নেই। আমার বাসার ছাদ থেকে এখন যেদিকে তাকাই, অট্টালিকাই চোখে পড়ে। শুধু ভালো লাগে একটি বিষয়ে। দিনে দিনে এই অট্টালিকার ওপরের স্তরগুলো সবুজ হয়ে উঠছে। ছাদকৃষি এখন দারুণ এক নেশা। আর এই করোনাকালে যারা অখ- অবসর পেয়েছেন তারা মনের আনন্দে সম্প্রসারণ করেছেন ছাদের কৃষি আয়োজন।

খিলগাঁও এর জোয়েনা খানও এই করোনায় ছাদকৃষি সম্প্রসারণ করেছেন। তিনি অনেকদিন ধরেই ছাদকৃষি করছেন। তবে এখন তার এই উদ্যোগ আরো জোরালো হয়েছে। বলছেন, ছাদকৃষি তার ভালো থাকার অন্যতম এক অনুষঙ্গ।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)