সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

শহীদ আলতাফ মাহমুদের মেয়ের ছাদ কৃষি

একুশের সঙ্গীতের অমর সুরকার, একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, রাজধানীর ইস্কাটনের বাসায় গড়ে তুলেছেন ছাদকৃষি।

একুশের সঙ্গীতের অমর সুরকার, একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, রাজধানীর ইস্কাটনের বাসায় গড়ে তুলেছেন ছাদকৃষি।

ফুল-ফলসহ বিভিন্ন উদ্ভিদের সঙ্গে তিনি গড়েছেন অন্যরকম সখ্য। শহীদ বুদ্ধিজীবী দিবসে ওই ছাদকৃষিতে নিয়ে যাচ্ছেন শাইখ সিরাজ।

ভাষা শহীদদের স্মরণে অমর এই সঙ্গীতের সুরই নয় শুধু মহান স্বাধীনতায় বাঙালির রক্তে আগুন জ্বালানো গানগুলোর সুরস্রষ্টা আলতাফ মাহমুদ।

মুক্তি সংগ্রামে অনন্য অবদান রাখা এই মানুষটিকে একাত্তরের আগস্টে পাক হানাদাররা বাড়ি থেকে ধরে নিয়ে যায়। জানতে বাকি থাকে না ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের মতোই পরিণতি হয় তার।

তার সন্তান শাওন মাহমুদ ইস্কাটনের বাসার ১ হাজার ৫’শ বর্গফুটে গড়েছে ছাদকৃষি। গাছপালার এই সংসারে আছে হাসি, কান্না, অভিমানসহ জীবনের নানাকথা।

এই ছাদকৃষির আরেক প্রাণশক্তি শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। মাটির প্রতি ভালোবাসার এই শুদ্ধতায় এক বিন্দুও স্থান নেই রাসায়নিক সার বা কীটনাশকের।

শোক কিংবা কষ্টের স্মৃতিতে অন্যরকম সান্ত্বনা হতে পারে, নীরব প্রাণের এই গাছেরা; এই শহীদ পরিবারটি দিলেন সেই বার্তাই।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)