সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রূপগঞ্জে হাটভর্তি কোরবানির পশু থাকলেও বিক্রি কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে পশু। হাটগুলো কোরবানির পশুতে পরিপূর্ণ। আছে ক্রেতা সমাগমও। তবে এখনো পুরোদমে বেচা-বিক্রি শুরু হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন বিক্রেতা ও হাট ইজারাদাররা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে পশু। হাটগুলো কোরবানির পশুতে পরিপূর্ণ। আছে ক্রেতা সমাগমও। তবে এখনো পুরোদমে বেচা-বিক্রি শুরু হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন বিক্রেতা ও হাট ইজারাদাররা।

খোঁজ নিয়ে জানায়, উপজেলায় ১৬টি অস্থায়ী ও ২টি স্থায়ী হাট সহ সর্বমোট ১৮টি হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে।

সোমবার (২৬ জুন) উপজেলার পশুহাট গুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আকৃষ্ট করতে হাটে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। নানা রঙে সাজানো হয়েছে ব্যানার ও গেট। সারিসারি পশু বাঁশের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। সবগুলো হাটেই প্রচুর পরিমাণ কোরবানির পশু উঠেছে। এর মধ্যে মাঝারি ও ছোট গরুর সংখ্যা তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

উপজেলার হাটগুলোতে ঈদের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। কোরবানির পশুর দামও ভালো বলে জানাচ্ছেন ব্যবসায়ী ও খামারিরা। তবে পশু কিনতে আসা ক্রেতারা বলছে এবার হাটে পশুর দাম চাচ্ছে বেশি।

সিরাজগঞ্জ থেকে নোয়াপাড়া হাটে গরু এসেছেন পাইকার আজমতউল্লা সিকদার। তিনি বলেন, আমি তিন মণ থেকে ছয় মণ ওজনের ১০টি গরু এনেছি। দুটি গরু বিক্রি করেছি। এখানে ৩০-৩৫ হাজার টাকা প্রতি মণ ওজন হিসেব মাথায় রেখেই পশু বিক্রি করছি।

বগুড়া থেকে গরু আনা ইদ্রিস মিয়া বলেন, ১২টি গরু এনেছি। ক্রেতারা আসছেন তবে বিক্রি কম। ক্রেতারা দেখছে দরদাম করছে। এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। মঙ্গলবার থেকে বিক্রি বাড়ার সম্ভাবনা আছে।

নোয়াপাড়া হাটে পশু কিনতে আসা মহিবুর রহমান নামে এক ক্রেতা বলেন, প্রতিবছর খামার থেকে গরু কিনে থাকি। খামার থেকে গরু কিনলে সুবিধা আছে। ঈদ পর্যন্ত গরু খামারে রাখা যায়। বাড়িতে নিয়ে যাওয়ার বাড়তি ঝামেলা পোহাতে হয় না। তবে এবছর গরুর দামটা একটু বেশি।

রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিগান মোল্লা জাগো নিউজকে বলেন, উপজেলার হাটগুলোতে চাহিদার দ্বিগুণ কোরবানির পশু আছে। হাটে আমাদের ভেটেরিনারি ডাক্তার টিম পশুর জরুরি চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জাগো নিউজকে বলেন, হাটের সার্বিক নিরাপত্তায় পুলিশ মোতায়েন আছে। এছাড়া সেখানে জাল নোট পরীক্ষার মেশিন বসানো হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)