সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

৪ লাখে বিক্রি হবে সালাহউদ্দিনের ষাঁড়

সাদা-কালো রঙের বিন্যাস ও মোটাতাজা হওয়ায় সাড়া ফেলেছে সালাহউদ্দিনের ষাঁড়। ১৬ মণ ওজনের সুদর্শন এ ষাঁড়টি চার লাখে বিক্রি করতে চান তিনি। ষাঁড়টি দেখতে তার বাড়িতে ভিড় করছেন মানুষ।

সাদা-কালো রঙের বিন্যাস ও মোটাতাজা হওয়ায় সাড়া ফেলেছে সালাহউদ্দিনের ষাঁড়। ১৬ মণ ওজনের সুদর্শন এ ষাঁড়টি চার লাখে বিক্রি করতে চান তিনি। ষাঁড়টি দেখতে তার বাড়িতে ভিড় করছেন মানুষ।

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. সালাহ উদ্দিন। তিন বছর ধরে পরম মমতায় পালন করেছেন ষাঁড়টি।

মো. সালাহ উদ্দিন বলেন, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি ষাঁড়টি। ঈদে তার পালিত ষাঁড়টি খাগড়াছড়ির সবচেয়ে বড় বলে দাবি করেন।

তিনি বলেন, দাম পাওয়ার আশায় মোটাতাজা করনের জন্য কোনো ধরনের ট্যাবলেট বা অন্য কোনো কিছু খাওয়ানো হয়নি। দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টি লালন পালন করা হয়। ষাঁড়টি বিক্রির জন্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা হাঁকানো হলেও তিন লাখ টাকা দর উঠেছে।

ষাঁড়টি দেখতে আসা স্থানীয় স্কুলশিক্ষক মোহাম্মদ ইউছুপ বলেন, প্রতিবছরই কোরবানির ঈদে তিনি বড় আকারের গরু বিক্রি করেন। তবে এটা আকারে অনেক বড়। সন্তানের মতো করে গরুটি লালন-পালন করেছেন মো. সালাহ উদ্দিন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)