সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আদর করতে গিয়ে হনুমানের হামলায় আহত স্কুলছাত্র

যশোরের অভয়নগরে আদর করতে গিয়ে হনুমানের কামড়ে অমৃত বিশ্বাস (১১) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে।

যশোরের অভয়নগরে আদর করতে গিয়ে হনুমানের কামড়ে অমৃত বিশ্বাস (১১) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্র কোদলা গ্রামের সমীরণ বিশ্বাসের ছেলে। সে কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত স্কুলছাত্র অমৃত বিশ্বাস বলে, 'দুপুর ১২টার দিকে প্রতিবেশী গফ্ফার দাদুর বাড়িতে একটি কালোমুখো হনুমান এসেছে শুনে দেখতে যাই। দাদুর বাড়িতে পৌঁছালে ঘরের বারান্দায় বসে থাকা হনুমানটি দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে। এসময় মাথায় হাত বুলিয়ে আদর করতে গেলে হনুমানটি আমার বুকে কামড় দিয়ে পালিয়ে যায়।' অমৃত বিশ্বাসের বাবা সমীরণ বিশ্বাস বলেন, 'বিলে ধান কাটার কাজ করছিলাম। খবর পেয়ে প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করি। পরে স্থানীয় মেম্বারের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।' অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহানা আজমীর উর্মি বলেন, হনুমানের কামড়ে আহত স্কুলছাত্রের বুকে ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সকালে একই ইউনিয়নের পুড়াখালী গ্রামের আবিদ মোল্যা (১২) নামে এক স্কুলছাত্র হনুমানের আক্রমণে আহত হয়। তাকেও প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাবলু হোসেন বলেন, হনুমানের কামড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীদের বন্যপ্রাণী থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, হামলাকারী হনুমানটি ধরতে বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা দপ্তরের কর্মকর্তাকে জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, খাবারের সন্ধানে এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এসব প্রাণীর সংস্পর্শে না যাওয়া ভালো। অভয়নগরে আমাদের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মিলন রহমান/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)