Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

দা এগ্রো নিউজ ঈদ প্রতিযোগিতায় বিজয়ী শাওনের শখের ছাদ বাগান - দা এগ্রো নিউজ

দা এগ্রো নিউজ ঈদ কনটেস্ট বিজয়ী শাওনের কাছ থেকেই জানুন, কীভাবে এবং তিনি এত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন। তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রইল শুভকা

তানিয়া চৌধুরী৩১ মার্চ ২০২৫ · ৩ মিনিটের পড়া
আঙিনা কৃষি

দা এগ্রো নিউজ ঈদ কনটেস্ট বিজয়ী শাওনের কাছ থেকেই জানুন, কীভাবে এবং তিনি এত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন। তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রইল শুভকামনা।

আমাদের একটু খানি হাতের ছোঁয়ায়, আামাদের ঘরের ছাদ কিংবা বারান্দা হয়ে উঠে আমাদের নন্দন কানন। এই ভালোবাসার ছোঁয়াকে আর একটু পূর্ণতা দিতেই, দা এগ্রো নিউজ এর পক্ষ থেকে আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা ছিল “শখের বাগান ঈদ কনটেস্ট”, যার বিজয়ী হয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম শাওন। আজ আমরা তার বাগান তিনি কত ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি করেছেন সে সম্পর্কেই জানব।

শাওন এর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। করোনাকালীন সময়ে, এক বছরেরও বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শাওন এর বিশ্ববিদ্যালয়ও বন্ধ। এই সময়টা তিনি নষ্ট না করে, নানা রকমের ফুল এবং ফলের গাছ দিয়ে গড়ে তুলেছেন তার শখের ছাদ বাগান।

তার বাগানে গোলাপ, এস্টার, পর্তুলিকা, কসমস, সন্ধ্যামালতী, মিলি, থাই লিলি, জাম্বু লিলি, এমারেলিসস লিলি, ক্রিমিনাল লিলি, হলুদ, সাদা, গোলাপি রেইন লিলি, বেলী, নয়ন তারা, অপারাজিতা, টগর, সহ আরও নানা রকমের ফুল গাছ রয়েছে, যা দেখলেই যে কারও মন ভালো হয়ে যাবে।

শাওন আমাদের সাথে কথা বলার সময় অনেক কিছুই আমাদের জানান। তিনি বলেন, আমরা মনে করি মাটির আর কত ওজন হবে। তবে আপনি যদি একটা বাগান বা বড় গাছ লাগানোর পরিকল্পনা করেন তাহলে যে পরিমাণে মাটি লাগবে তার ওজন নেহায়েত কম নয়। নিয়মিত গাছে পানি দেওয়ার ফলে ভেজা মাটির ওজন আরও বেড়ে যায়।তাই যখন ছাদে বাগান করার পরিকল্পনা করবেন অবশ্যই জেনে নেবেন ছাদের ধারণ ক্ষমতা কতটুকু। যেন পরে বাড়ির কোনো ক্ষতি না হয়। বাড়ির ধারণ ক্ষমতার উপর নির্ধারণ করতে হবে কোন ধরনের গাছ লাগানো সম্ভব। কোনো কারণে যদি ধারণ ক্ষমতা কম হয় তাহলেও চিন্তার কিছু নেই। অল্প মাটিতে ছোট গুল্মজাতীয় গাছের বাগান করাও সম্ভব।

তার বাগানে আমরা নানা রকমের ফলের গাছও দেখতে পাই, আমের মধ্যে আছে কিং অফ চাকাপাত, বারি ৪, কাটিমন, কিওসাভয়, ব্যানানা ম্যাংগো, আমেরিকান রেড পালমার। থাই সফেদা, থাই জাম্বুরা, বারোমাসি আমড়া, লাল জামরুল। থাই সুপার ১০, থাই ৫, এবং মাধুরি পেয়ারা, থাই মিস্টি কামরাঙ্গা, নাগপুরী কমলা, বারি ১ মাল্টা, ভিয়েতনামী মাল্টা, মালবেরী সহ আরও অনেক ফল। শাওন আশা করছেন তিনি তার পরিবার এর বাৎসরিক ফলের চাহিদা তার বাগান থেকেই সম্পূর্ণ করবেন।

শাওন তার ছাদ বাগানে গাছ লাগানোর জন্য টব, ড্রাম এবং চৌবাচ্চা ব্যবহার করেছেন। আসুন তার কাছ থেকে পাওয়া তথ্য থেকেই আমরা জেনে নেই কীভাবে আমরা একটি সফল ছাদ বাগান করব।

দা এগ্রো নিউজ ঈদ প্রতিযোগিতায় বিজয়ীর টব পদ্ধতি:

টব দরকার মতো সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। এজন্য ছাদে ফুল গাছ লাগানো টব অনেকের মত শাওনেরও পছন্দ। তাছাড়াও টবে সার-মাটি দেওয়াও খুব সহজ। আজকাল অনেকেই মত তিনিও পোড়ামাটি এবং প্লাস্টিকের টব ব্যবহার করেছেন। আবার টবের গায়ে রং দিয়ে তার সৌন্দর্যও বাড়িয়েছেন। তার মতে, টবে গাছ লাগানোর সময় মনে রাখতে হবে যেন ওই গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে টবের অল্প মাটিতেই ওই গাছের খাদ্যপুষ্টিও ঠিক থাকে।

দা এগ্রো নিউজ ঈদ প্রতিযোগিতায় হাফ ড্রাম পদ্ধতি:

ট্যাগ#চৌবাচ্চা পদ্ধতি#ঈদ সংখ্যা#ছাদ বাগান#টব পদ্ধতি#ঈদ প্রতিযোগিতা
তানিয়া চৌধুরীদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()