সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

চাহিদার দ্বিগুণ কোরবানির পশু আছে সিংড়ায়

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য নাটোরের সিংড়া উপজেলায় ৯২ হাজার পশু প্রস্তুত করেছেন খামারিরা। উপজেলার চাহিদা মিটিয়ে পাঠানো যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে। উপজেলার পৌরসভা ও ১২ ইউনিয়নের প্রায় ৫০০০ হাজার খামারিরা এসব পশু পালন করছেন। এতে প্রায় ২০০ কোটি টাকার কেনা-বেচার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য নাটোরের সিংড়া উপজেলায় ৯২ হাজার পশু প্রস্তুত করেছেন খামারিরা। উপজেলার চাহিদা মিটিয়ে পাঠানো যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন হাটে। উপজেলার পৌরসভা ও ১২ ইউনিয়নের প্রায় ৫০০০ হাজার খামারিরা এসব পশু পালন করছেন। এতে প্রায় ২০০ কোটি টাকার কেনা-বেচার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা জানান, উপজেলায় কোরবানির জন্য ৪৫ হাজার ৫৫০টি পশুর চাহিদা আছে। পশু প্রস্তুত আছে ৯২ হাজার ৫৬৬টি। বাড়তি পশু দেশের অন্যত্র সরবরাহ করা হবে। দাম ভালো পেলে লাভবান হবেন খামারিরা।

প্রতিবছর কোরবানির ঈদকে সামনে রেখে সিংড়া উপজেলার খামারিরা গরু, ছাগল, ভেড়া ও মহিষ মোটাতাজাকরণে ব্যস্ত থাকেন। এ বছরও কোরবানিকে সামনে রেখে দেশি গরু ও ছাগল মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার খামারিরা। বিগত বছরগুলোর মতো এবারও গবাদিপশু লালনপালনকারীরা ভালো দামের প্রত্যাশায় আছেন।

এদিকে কোরবানির পশু নিরাপদ করতে গরু মোটাতাজাকরণে ক্ষতিকর ওষুধ ব্যবহার বন্ধে খামারিদের পরামর্শ ও খামার তদারকি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

সিংড়া উপজেলায় স্থায়ী ও অস্থায়ী হাটে গবাদিপশু বেচা-কেনা হয়। এসব বাজারে বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এসে গরু কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করেন। এছাড়া স্থানীয় ব্যাপারীরা এলাকায় কৃষকের বাড়ি বাড়ি গিয়ে গরু কিনে তা বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন। বর্তমানে উপজেলার প্রায় ১০ হাজার মানুষ (খামারি, কৃষক ও বেপারিরা) এ পেশায় আছে।

উপজেলার তেমুখ নয়দাপাড়া গ্রামের অর্ক ডেইরি ফার্মের পরিচালক জাহিদ হাসান বলেন, আমরা দেশীয় পদ্ধতিতে গরু লালনপালন করে থাকি। গম ও ভুট্টা ভাঙা, খড়, ভুসি ও নিয়ম মাফিক নেফিয়ার ঘাস খাওয়ানো হয়। সারাবছর গরু বিক্রি করি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আমাদের সবসময় পরামর্শ ও সহযোগিতা করে থাকে।

পৌরসভার উত্তর দমদমা এলাকার খামারি মোছা. ফাতেমা বেগম বলেন, আমি ২২ বছর ধরে গরু লালনপালন করছি। মোটাতাজাকরণ ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করি না। খামারে ৩৫টি গরু প্রস্তুত করেছি। আশা করছি লাভবান হবো।

পৌরসভার চকসিংড়া মহল্লার খামারি নাজেহাল শাহ বলেন, আমার খামারে চারটি গরু আছে। একবছর আগে এসব গরু কিনেছিলাম। ভালো দাম পাওয়ার আশায় পরিচর্যা করছি। গো-খাদ্যের দাম কিছুটা বেশি। ভারতীয় পশু দেশে না ঢুকতে দিলে, ভালো দাম পাবো বলে আশা করছি।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ উপজেলায় খামারিরা কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। পশুগুলোকে মোটাতাজাকরণের জন্য কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা ওষুধ খাওয়ানো হচ্ছে না। সেদিকে আমাদের নজরদারি আছে।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)