সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

৬ হাজার টাকা ব্যয় করে আয় ৬০ হাজার, কৃষকের নতুন আশা পানিফল

জয়পুরহাট জেলার গ্রামীণ এলাকাগুলোর পতিত জলাভূমি ও আমন মৌসুমে ডুবে থাকা নিচু জমিতে এখন ব্যতিক্রম এক চাষাবাদ চলছে। ডুবে থাকা এসব জমিতে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক ফল 'পানিফল'।

জয়পুরহাট জেলার গ্রামীণ এলাকাগুলোর পতিত জলাভূমি ও আমন মৌসুমে ডুবে থাকা নিচু জমিতে এখন ব্যতিক্রম এক চাষাবাদ চলছে। ডুবে থাকা এসব জমিতে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক ফল 'পানিফল'।

জেলার গতনশহর, পারইল, মীর্জাপুর, ধরঞ্জিসহ আশপাশের এলাকায় এ ফল চাষ হচ্ছে। জলাশয়ে ভাসমান সবুজ পাতার নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে বাদামি কিংবা কালচে বর্ণের এই ফল। খরচ কম, ফলন ভালো, বাজারে চাহিদাও বাড়ছে। সব মিলিয়ে পানিফল এখন জয়পুরহাটের কৃষকের নতুন আশার নাম।

মাত্র তিন মাস সময়কালের এই ফল চাষে স্বাবলম্বী হচ্ছেন এখানকার কৃষকরা। পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছেন। কৃষকরা জানিয়েছেন, নিচু জমিতে আমন মৌসুমে পানি জমে থাকায় তারা এ বিকল্প চাষ বেছে নিয়েছেন। বিঘা প্রতি মাত্র ৫-৬ হাজার টাকা খরচ করে ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

গতনশহর গ্রামের চাষি বাবুল হোসেন বলেন, এবার প্রায় ২ বিঘা জমিতে পানিফলের চাষ করেছি। আগে এই জমিগুলো জলাবদ্ধ অবস্থায় ফাঁকা পড়ে থাকতো। এখন পানিফলের চাষ করে প্রতিদিন বাজারে ৫০-৬০ কেজি বিক্রি করছি। প্রতি কেজির পাইকারি দাম ২৫-৩০ টাকা, খুচরা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এটি চাষে তেমন সার-কীটনাশক লাগে না, শুধু জলাশয় ও যত্ন থাকলেই ফলন ভালো হয়।

পানিফল চাষে শুধু পুরুষ নয়, অনেক নারী উদ্যোক্তাও এগিয়ে আসছেন। রোকসানা বেগম বলেন, সকালবেলা পুকুরে নেমে ফল তুলি, বিকেলে বাজারে বিক্রি করি। এতে সংসারের খরচ কিছুটা হলেও চালাতে পারছি।

স্থানীয় যুবক মেহেদী হাসান জানান, আমার আবাদযোগ্য জমি না থাকলেও এখান থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করি। তাতে দিনে দেড় থেকে দুই হাজার টাকা লাভ করি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম জানান, জয়পুরহাট জেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে পানিফলের চাষ করা হয়েছে। এখনো সীমিত পরিসরে হলেও এর সম্ভাবনা বিশাল। আমরা সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার যথাযথ উদ্যোগ নিয়েছি। চাষিদের সময়মতো পরামর্শ দিচ্ছি।

পানিফল শুধু চাষিদের জীবিকা নয়, একইসঙ্গে স্বাস্থ্য সচেতন মানুষের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. আল মামুন জানান, পানিফল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, টক্সিন দূর করে, হজম শক্তি বাড়ায়। এতে রয়েছে- ক্যালসিয়াম, পটাশিয়াম, এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন- সি ও বি ১২ ও আয়রন। যা হাড় ও রক্তে পুষ্টির ভারসাম্য রক্ষা করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং পেটের গ্যাস-অম্বল দূর করে।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)