সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

‘অ ভাই, গরু কত অইছে?’

কোরবানির বাজারের শুরু থেকে গরু মালিকরা বেশি দাম চাওয়ায় এবার অন্য বছরের তুলানায় কিছুটা ভিন্নতা দেখা গেছে পশু কেনার ক্ষেত্রে। চট্টগ্রামের মিরসরাইয়ে আগে বেশিরভাগ ঈদের ৫-৬ দিন আগে কেনা হলেও এবার গত দুদিনে বেশি পশু কিনেছেন ক্রেতা। বিশেষ করে শুক্রবার (১৪ জুন) থেকে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। শনি ও রোববার

কোরবানির বাজারের শুরু থেকে গরু মালিকরা বেশি দাম চাওয়ায় এবার অন্য বছরের তুলানায় কিছুটা ভিন্নতা দেখা গেছে পশু কেনার ক্ষেত্রে। চট্টগ্রামের মিরসরাইয়ে আগে বেশিরভাগ ঈদের ৫-৬ দিন আগে কেনা হলেও এবার গত দুদিনে বেশি পশু কিনেছেন ক্রেতা। বিশেষ করে শুক্রবার (১৪ জুন) থেকে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। শনি ও রোববারও গরু বেচাকেনা ছিল চোখে পড়ার মতো।

রোববার (১৬ জুন) বিকেলে মিঠাছরা বাজার থেকে গরু নিয়ে বাড়ি যাচ্ছিলেন আরিফ ও আরমান। পথে অনেকেই তাদের ডেকে জিজ্ঞেস করেন, 'অ ভাই, গরু কত অইছে? (এই যে ভাই, গরুর দাম কত হয়েছে?)'

এক লাখ ৫ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনেছেন তারা। আরিফ ও আরমানের সঙ্গে গরুর দড়ি ধরে ছিলেন আরও কয়েকজন। তাদের বাড়ি মিরসরাই সদর ইউনিয়নের বিশ্ব দরবার এলাকায়।

আরিফ বলেন, "গরুতো নিলাম ভাই, তবে দাম বলতে বলতে ক্লান্ত হয়ে গেলাম। হাটে গরু কেনা থেকে শুরু হয়েছে দাম জিজ্ঞাসা। যারা দেখছে, তারাই জিজ্ঞাসা করছে, 'অ ভাই, দাম কত হলো?' মানুষ দাম জিজ্ঞাসা করায় মাঝে মাঝে বিরক্ত লাগছে, আবার আনন্দও লাগছে। আসলে এমন দাম জিজ্ঞাসা শুধু কোরবানির পশু কেনার ক্ষেত্রেই হয়।"

আরমান বলেন, 'বছরে একটা দিনইতো কোরবানি হয়। কোরবানির গরু কিনতে আসা থেকে শুরু করে সব কিছুতেই আলাদা একটা ভালোলাগা কাজ করে সবার মধ্যে। গরু কেনা, তারপর দড়ি ধরে সেই গরু হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে যাওয়া। এই ব্যপারটাই অন্যরকম।'

উপজেলার ওয়াহেদপুর এলাকার বৃদ্ধ আবুল কাশেম বলেন, 'একটা সময় গেছে ১০ হাজার টাকায় বড় গরু পাওয়া যেতো। ভাগিরা মিলে ৭০০-৮০০ টাকা করে তুলে গরু কিনেছি। আর এখন এটা এককেজি মাংসের দাম। এই কথা বললে নতুন প্রজন্ম বিশ্বাস করবে না। তবে এমন দিন গেছে। লাখ টাকার গরু কিনে নিয়ে গেলে আশপাশের মানুষ দেখতে এসেছে। আর এখন পাঁচ লাখ টাকা দামের গরু কিনলে মানুষ কিছুই মনে করে না।'

বড়তাকিয়া বাজারের ইজারাদার মাহফুজ আলম বলেন, 'এবার খুবই জমজমাট ছিল বাজার। দূর-দূরান্ত ক্রেতা-বিক্রেতারা এসেছেন। বেচাকেনা ভালোই হয়েছে।'

এম মাঈন উদ্দিন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)