সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সোনারগাঁয়ে লিচু পাড়ার প্রস্তুতি চলছে, দাম নিয়ে শঙ্কা

প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁ লিচুর জন্য বিখ্যাত। দেশের অন্যসব স্থানের তুলনায় এখানে আবহাওয়া লিচুর জন্য বেশি উপযোগী। তাই সারাদেশে সোনারগাঁয়ের লিচুর কদর বেশি।

প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁ লিচুর জন্য বিখ্যাত। দেশের অন্যসব স্থানের তুলনায় এখানে আবহাওয়া লিচুর জন্য বেশি উপযোগী। তাই সারাদেশে সোনারগাঁয়ের লিচুর কদর বেশি।

এদিকে এবার গরম বেশি পড়ায় অধিকাংশ লিচুই আগেই পেকে গেছে। ফলে এখনই অনেক বাগান মালিকরা লিচু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার বৃষ্টি একেবারেই কম হওয়ায় আকৃতিতে লিচু তেমন বড় হয়নি। বাজারে লিচুর ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চাষিরা।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সোনারগাঁয়ের বিভিন্ন লিচু বাগানে সরেজমিনে গিয়ে দেখা যায়, কদমী, চায়না-৩, মোজাফফরপুরী, এলাচি, পাতি এসব জাতের লিচু বেশি চাষ হয়েছে। শেষ সময়ে চাষিরা তাদের লিচু বাগানে ব্যস্ত সময় পার করেছেন। তারা লিচু বাগান পাহারা দিচ্ছেন। অনেকেই আবার বাজারে লিচু বিক্রির জন্য টুকরি, বাঁশ, রশিসহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করছেন। পাইকাররাও বাগানগুলোতে আসছেন।

সোনারগাঁ উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, সোনারগাঁ পৌরসভা, বৈদ্যেরবাজার, মোঘরাপাড়া, বারদী, সনমান্দি, সাদিপুর ইউনিয়নের খাসনগর, চিলারবাগ, দৈলরবাগ, পানাম, নোয়াইল, দত্তপাড়া, বাগমুছা, অর্জুন্দী, হাতকোপা, দরপত, ছাপেরবন্ধ, গোয়ালদী, টিপরদী, হরিষপুর, ভট্টপুর, লোকশিল্প জাদুঘর, গোবিন্দপুর, গাপতলী, হারিয়া, বারদী, সেনপাড়া, বালুয়া দিঘীরপাড়সহ প্রায় তিন শতাধিক লিচু বাগান আছে।

জন্মের পর থেকেই সোনারগাঁয়ে লিচু চাষ করে আসছেন তাইজুল ইসলাম নামের এক যুবক। তাদের ছয় ভাইয়ের মোট ছয়টি লিচুর বাগান আছে সোনারগাঁয়ে। মন্নারবাগ গাপতলী গ্রামে তার নিজের দুই বিঘা জমিতে একটি লিচু বাগান আছে। যেখানে ৬৫টি লিচু গাছ আছে।

তাইজুল বলেন, এবার বেশি গরম পড়ায় লিচু আগে পেকে গেলেও আকারে তেমন বড় হয়নি। যদি আগামী দু-এক দিনের মধ্যে বেশি বৃষ্টিপাত হলে আকারে বড় হবে। তা না হলে লিচু এ আকারেই বাজারে বিক্রি করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবছরই আমার বাগানের লিচু সবার আগে বাজারে যায়। এবার লিচু আকারে ছোট হলেও আশা করছি গত দুবছরের তুলনায় লিচুর ভালো দাম পাবো।

সৈয়দ আলী নামের আরেক লিচু বাগান মালিক বলেন, আশা ছিল গত কয়েক বছরের তুলনায় এবার লিচুতে বেশি লাভবান হবো। তবে লিচু আকারে ছোট হওয়ায় দাম নিয়ে শঙ্কা আছে। সার থেকে শুরু করে সব কিছুর দাম বেশি। তাই ভালো দাম না পেলে আমাদের বিকল্প কিছু দেখতে হবে।

শ্যামবাজার থেকে সোনারগাঁয়ে লিচু কিনতে আসা এক পাইকারি ব্যবসায়ী বলেন, সবসময় এখান থেকে লিচু কিনতে আসি। এবার এখনো কোনো বাগান থেকে লিচু কেনা হয়নি। বিভিন্ন বাগান ঘুরে দেখছি যে বাগানের লিচু ভালো মনে হবে সেখান থেকেই কিনবো। সোনারগাঁ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, এবার গতবারের তুলনায় ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টিপাত তেমন না হওয়ায় লিচু আকৃতিতে তেমন বড় হয়নি। তবে আমরা আশাবাদী চাষিরা বাজারে লিচু বিক্রি করে লাভবান হবেন। লিচুর বাগান মালিক ও মৌসুমি ব্যবসায়ীরাও একই আশা করছেন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)