সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ঢাকার ২১ হাটে কোরবানির পশুদের চিকিৎসা দিচ্ছেন শিক্ষার্থীরা

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কোরবানির পশুর হাটে প্রথমবারের মতো ভেটেরিনারি চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৬ শিক্ষার্থী।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কোরবানির পশুর হাটে প্রথমবারের মতো ভেটেরিনারি চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৬ শিক্ষার্থী।

স্বাস্থ্যসম্মত পশু বিক্রয় ও সেবার মান নিশ্চিত করতে বিশেষ এ উদ্যোগ নেওয়া নিয়েছেন তারা। মঙ্গলবার (৩ জুন) শুরু হওয়া এ সেবা কার্যক্রম বৃহস্পতিবার (৫ জুন) পর্যন্ত চলবে।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় স্থাপিত ১৩টি ও উত্তর সিটি করপোরেশনের আওতায় স্থাপিত ৮টি কোরবানির হাটে এ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ও 'অ্যানিমেল সেভিয়ার্স অব বাংলাদেশ'র আহ্বায়ক ড. মো. মাহবুব আলমের উদ্যোগে বাকৃবি হতে ৪টি টিমে ১৬ জন শিক্ষার্থী ভেটেরিনারি মেডিকেল সেবা দিচ্ছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, এবারই প্রথমবার আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী ভেটেরিনারি মেডিকেল টিমে সেবা দিচ্ছে, আগামীতে আরও বেশি শিক্ষার্থী যেন এই কার্যক্রমে যুক্ত হতে পারে এ বিষয়ে আমরা কাজ করবো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োজিত ৯ নম্বর টিমের ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু হাসান লাভলু বলেন, অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার ও বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের সমন্বয়ে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এসব টিম কোরবানির হাটের গরু, ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি প্রাণীদের বিনামূল্যে ওষুধ, সেবা ও পরামর্শ দিচ্ছে। এই কার্যক্রম ৩ দিন অব্যাহত থাকবে। এছাড়াও সারাদেশে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগেও ভেটেরিনারি মেডিকেল টিম স্থানীয় কোরবানির হাটে আগত প্রাণীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছে।

এসময় হাটে ভেটেরিনারি চিকিৎসা দিতে আসা শিক্ষার্থী আর এস মাহমুদ হাসান বলেন, হাটে কোরবানির পশুদের চিকিৎসা দিতে পেরে খুবই ভালো লাগছে। বিক্রেতা ও ক্রেতারাও আমাদের সেবায় সন্তুষ্ট। এটা সত্যিই আমাদের জন্য সমাজের প্রতি দায়িত্ব পালনের এক চমৎকার সুযোগ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের কোরবানির ঈদে সারাদেশে ৩ হাজার ৬০০টি হাট বসেছে। এসব হাটে মোট দুই হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে।

আসিফ ইকবাল/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)