সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

সমলয় পদ্ধতিতে বোরো চাষে বেশি ফলন পাচ্ছেন কৃষকরা

নাটোরের সিংড়ায় বোরো ধানের ফলন বাড়ানোর জন্য সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে খরচও কম হয়। এদিকে শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু তাই নয়, এ পদ্ধতিতে বিঘায় প্রায় ৩৩ মণ ধান উৎপাদন হয়। উপজেলা কৃষি অধিদপ

নাটোরের সিংড়ায় বোরো ধানের ফলন বাড়ানোর জন্য সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তির প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে খরচও কম হয়। এদিকে শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। শুধু তাই নয়, এ পদ্ধতিতে বিঘায় প্রায় ৩৩ মণ ধান উৎপাদন হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে এ বছর প্রথম ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ করা হয়।

মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় সিংড়া পৌরসভার বালুভরা এলাকায় বোরো ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ধান কর্তনের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আবু নাছের ভূঁঞা।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান।

এছাড়া উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন ও কৃষক আ. রাজ্জাক।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, প্রথমবারের মতো এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এতে শ্রমিক, সার, বীজ সাশ্রয় হয়েছে। এমনকি ফলনও বেশি হয়েছে।

কৃষক আ. রাজ্জাক বলেন, এ পদ্ধতি আগে কখনো দেখিনি। প্রথমবারের মতো কৃষি কার্যালয়ের আগ্রহে এবং তাদের তত্ত্বাবধানে সমলয় পদ্ধতিতে বোরো চাষাবাদ করেছি। এ উপজেলায় ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। আশা করি ভালো ফলন হবে। এ বছর ফলন ভালো হলে কৃষকদের আগ্রহও বাড়বে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা জাগো নিউজকে বলেন, জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর জন্য ধানের আবাদ ও উৎপাদন বাড়ানো প্রয়োজন। সমলয়ে চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসারসহ ধানের উৎপাদন খরচ কমানো ও সময় সাশ্রয় হবে। এ পদ্ধতিতে শতকে এক মণ ধান উৎপাদন সম্ভব।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

শিকড়ের কাছে তরল সার পৌঁছাবে হালকা যন্ত্র, পরের লক্ষ্য সার দেওয়ার রোবট

নেদারল্যান্ডসের এক প্রদর্শনীতে দেখানো হালকা ডিস্ক যন্ত্রটি তরল সার সরাসরি মাটির ভেতরে দেয়। এর উদ্ভাবকেরা একে বিদ্যুৎচালিত এমন রোবটে রূপ দিতে চান, যা নিজেই ডকিং স্টেশনে গিয়ে ট্যাংক ভরে নেবে।

Future Farming১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

২০ নভেম্বরের আগে গম বুনুন: উত্তর প্রদেশে শূন্য চাষ পদ্ধতির প্রশিক্ষণ দিল ইরি ও সিমিট

খড় পোড়ানোর বিকল্প হিসেবে শূন্য চাষে গম বপন ও ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনায় পূর্ব উত্তর প্রদেশের ৬৩ জন কৃষক, যন্ত্রসেবাদাতা ও সম্প্রসারণকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে ইরি ও সিমিট।

IRRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)