সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মালিককে বাঁচাতে জীবন দিলো টেডি

কুকুর প্রভুভক্ত প্রাণী। আবারও সেই কথার প্রমাণই দিলো টেডি নামের কুকুরটি। জার্মান শেফার্ড জাতের এ কুকুর বিষাক্ত সাপের মুখ থেকে তার মালিককে বাঁচাতে অকাতরে বিলিয়ে দিয়েছে নিজের প্রাণ।

কুকুর প্রভুভক্ত প্রাণী। আবারও সেই কথার প্রমাণই দিলো টেডি নামের কুকুরটি। জার্মান শেফার্ড জাতের এ কুকুর বিষাক্ত সাপের মুখ থেকে তার মালিককে বাঁচাতে অকাতরে বিলিয়ে দিয়েছে নিজের প্রাণ।

মালিককে বাঁচাতে সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সাপ ও কুকুর উভয়ই মারা যায়। তবে রক্ষা পান মালিক সেলিম রেজা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে কোটচাঁদপুর উপজেলায় এ ঘটনা ঘটে। মালিক সেলিম রেজা উপজেলা বলরামনগর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি একজন কৃষক।

জানা যায়, বৃহস্পতিবার রাতে টেডির মালিক সেলিম রেজা ও তার ভাই আলিম রেজা মাঠে আলুর জমি পাহারা দিচ্ছিলেন। পাশে ছিল বিশ্রামের জন্য একটি চৌকি। এর ওপর দুই ভাই শুয়ে ছিলেন। টেডি ছিল ওই চৌকির নিচে। রাত ৯টার দিকে ওই খাটের কাছে একটি সাপ ছুটে আসে। এটা দেখে টেডি সাপটিকে ধাওয়া দেয়। কিছু দূরে উভয়ের মধ্যে লড়াই হয়। একপর্যায়ে টেডি সাপটিকে মারতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যে সাপটির কামড়ে আক্রান্ত হয় সে নিজেও। সাপের কামড়ে মারা যায় টেডি।

সেলিম রেজা বলেন, টেডিকে এক লাখ টাকা দিয়ে কিনেছিলাম। প্রথমে তাকে ভারতে ও পরে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। টেডির কারণে খেত পাহারা দিতে কোনো শ্রমিকের দরকার হতো না। এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবারের সদস্যদের নিরাপদে রেখেছিল টেডি। একদিন তার ছেলেকে মোটরসাইকেলে চাপা পড়া থেকে রক্ষা করেছিল টেডি।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)