সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

দশ বছর ধরে ছাদকৃষিতে রাজশাহীর শাহীন সালেহ্উদ্দিন

রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় দশ বছর ধরে ছাদকৃষি করছেন তরুণ এক উদ্যানতত্ত্ববিদ। বাসভবনের ভেতরে ও ছাদে চেনা অচেনা নানান গাছগাছালির পসরা সাজিয়েছেন তিনি। শখে শুরু করলেও তার এই উদ্যোগ বাণিজ্যিকভাবে হয়ে উঠেছে লাভজনক।

রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় দশ বছর ধরে ছাদকৃষি করছেন তরুণ এক উদ্যানতত্ত্ববিদ। বাসভবনের ভেতরে ও ছাদে চেনা অচেনা নানান গাছগাছালির পসরা সাজিয়েছেন তিনি। শখে শুরু করলেও তার এই উদ্যোগ বাণিজ্যিকভাবে হয়ে উঠেছে লাভজনক।

চারতলা ভবনের ওপর তলার একটি কক্ষ, সেখানে কোনো মানুষ নয়, থাকে গাছ-গাছালি। এখানে অর্নামেন্টাল ইনডোর প্লান্টের নার্সারি গড়েছেন উদ্যানতত্ববিদ শাহীন সালেহ্উদ্দিন। শখ দিয়ে শুরু হলেও এখন পাচ্ছেন বাণিজ্যিক লাভ।

জানান এখন বিভিন্ন মেলাতেও অংশগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন কৃষিবিদ, মা উদ্ভিদ বিজ্ঞানী। গাছের প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে বাবার অসংখ্য স্মৃতি।

বাড়িটির একেবারে ওপরে ছাদকৃষি। ফল, ফুল, সবজি আর সৌন্দর্যবর্ধক গাছ গাছালির এক মিশ্র ক্ষেত।

বাল্যবেলায় বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে অনুপ্রেরণা পান তিনি। তারপর গাছ ভালোবেসেই বেড়ে ওঠা। তিনি এখন নিজের সাধই মেটাচ্ছেন না, অনলাইনে সারাদেশের অনুরাগীদের পৌঁছে দিচ্ছেন গাছগাছালি। দিচ্ছেন ছাদকৃষির নানা পরামর্শও।

এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন চ্যানেল আইতে বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটে ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)