সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

আমের খোসায় যেসব পুষ্টি থাকে

আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সবাই সাধারণত আমের খোসা ফেলে দিয়ে ভেতরের রসালো অংশ খান। তবে অনেকেরই হয়তো অজানা আমের খোসাতেও আছে নানা পুষ্টিগুণ। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, আমের চেয়ে এর খোসায় বেশি পুষ্টি থাকে।

আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সবাই সাধারণত আমের খোসা ফেলে দিয়ে ভেতরের রসালো অংশ খান। তবে অনেকেরই হয়তো অজানা আমের খোসাতেও আছে নানা পুষ্টিগুণ। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, আমের চেয়ে এর খোসায় বেশি পুষ্টি থাকে।

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড স্কুল অব ফার্মেসির এক গবেষণায় দেখা গেছে, আমের খোসা ওজন কমাতে সাহায্য করে। কারণ তা ফ্যাট কোষের গঠন কমায়। কিছু গবেষণা ক্যানসার কোষ সারাতে এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। আমের খোসা যেভাবে শরীরের উপকার করে-

১. আমের খোসায় উদ্ভিদ যৌগ, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও বার্ধক্য কমাতে সাহায্য করে। তাছাড়া আমের চামড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফোলেট, ম্যাগনেসিয়াম, কোলিন ও পটাশিয়াম আছে।

২. আমের খোসায় থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন- ম্যাঙ্গিফেরিন, নোরাথাইরিওল ও রেসভেরাট্রল নির্দিষ্ট ধরনের ক্যানসার প্রতিরোধ করতে পারে।

৩. পুরুষদের উপর পরিচালিত হার্ভার্ড গবেষণা অনুসারে, যারা নিয়মিত আমের খোসা খেয়েছেন তাদের কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি ৪০ শতাংশ কম। ফাইবারসমৃদ্ধ হওয়ায় আমের খোসা পাচনতন্ত্রের জন্যও ভালো।

আরও পড়ুন

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে আমের খোসা। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তাই নিয়মিত আমের খোসা খেতে পারেন ডায়াবেটিস রোগীরা।

৫. ত্বকের স্বাস্থ্যের জন্যও ভালো আমের খোসা। শুকনো আমের খোসার গুঁড়া ত্বকের যত্নে দারুন কার্যকরী। এই গুঁড়ার সঙ্গে দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলে ত্বকের বিভিন্ন দাগছোপসহ সানট্যানও দূর হবে।

৬. এমনকি আমের খোসার গুঁড়া রোদের প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এজন্য আমের খোসার গুঁড়ার সঙ্গে ত্বকে কয়েক ফোঁটা লোশন মিশিয়ে তা মুখ, বাহু, পাসহ শরীরের খোলা অংশে ব্যবহার করুন। আমের খোসার ভিটামিন ই ও সি অ্যান্টি-ট্যানিং হিসেবে কাজ করে।

আমের খোসা কীভাবে খাবেন ?

আম ভালো করে ধুয়ে খোসাসহ খাওয়ার অভ্যাস করতে পারেন। গিলে ফেলতে না পারলে আমের খোসা চিবিয়ে এর রস পান করুন। এছাড়া খোসাসহ আম ব্লেন্ড করেও পান করতে পারেন। চাইলে আমের খোসা শুকিয়ে গুঁড়া করে পানিতে মিশিয়ে পান করতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাঁচ বিঘা থেকে ৭০ বিঘা: ভেড়ামারায় পিতা-পুত্রের মিশ্র ফলের বাগান

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত আলী ও রাসেল হোসেন ২০১৪ সালে পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে শুরু করে এখন ৭০ বিঘায় পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ নানা ফল চাষ করছেন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)