সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

লোগো পদ্ধতি ধান চাষে ফলন বাড়ে

'লোগো' পদ্ধতি ধান চাষের নতুন একটি প্রযুক্তি। এ পদ্ধতিতে ধান চাষ করলে পোকামাকড়ের আক্রমণ কমে যায়, আগাছা দমন হয় ও সঠিকভাবে সার প্রয়োগ করতে সহজ হয়। পাশাপাশি ধানের ফলনও বাড়ে বলে জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

'লোগো' পদ্ধতি ধান চাষের নতুন একটি প্রযুক্তি। এ পদ্ধতিতে ধান চাষ করলে পোকামাকড়ের আক্রমণ কমে যায়, আগাছা দমন হয় ও সঠিকভাবে সার প্রয়োগ করতে সহজ হয়। পাশাপাশি ধানের ফলনও বাড়ে বলে জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

লোগো পদ্ধতি কী?

ধানের চারা রোপণের সময় প্রতি ১০ সারির পরে একটি সারি বাদ দেওয়া বা ফাঁকা রাখাই হলো লোগো পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতি ১০ সারি পরে ১২-১৬ ইঞ্চি ফাঁকা রাখা উত্তম। ধানের চারা রোপণের সময় প্রতি ১০ সারির পরে একটি লাইনে ধানের চারা লাগানো বাদ রেখে অন্য লাইনে চারা লাগাতে হবে। এই পদ্ধতিতে সম্পূর্ণ জমিতে ধানের চারা রোপণ শেষ করতে হবে।

আরও পড়ুন: বোরো চাষে সার প্রয়োগ করতে হবে সঠিক মাত্রায়

আরও পড়ুন: বোরো ধানের পরিচর্যায় কখন কোন সার, জানালো কৃষি তথ্য সার্ভিস

আরও পড়ুন: ঘন কুয়াশা: আম-লিচু-কাঁঠাল রক্ষায় যা করবেন

লোগো পদ্ধতির সুবিধা

১. বাদামি ঘাসফড়িং ও মাজরা পোকা ধান গাছে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। ছায়াযুক্ত স্থানে সাধারণত এ ধরনের পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। লোগো পদ্ধতিতে ধান চাষ করলে ধান গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পাওয়ায় পোকার আক্রমণ কমে যায়, বিশেষ করে বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণ কমে যায়।

২. জমিতে এ পদ্ধতি ব্যবহারের ফলে আগাছা দমন, সঠিকভাবে সার প্রয়োগসহ ইত্যাদি পরিচর্যা অনেকটাই সহজ হয়ে যায়। এছাড়া আগাছা পরিষ্কারের সময় লোগোর লাইনে বা সারিতে তা পুঁতে রাখলে ভালো জৈব সার হয়।

৩. এই ধরনের জমিতে ইঁদুরের আক্রমণ কম হয়ে থাকে।

৪. সঠিকভাবে চাষ করলে বিঘা প্রতি ফলন চার থেকে পাঁচ মণ বাড়তে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি কার্যালয় বা উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া সরকারি কৃষি কল সেন্টার (১৬১২৩) নম্বরে ফোন করে তথ্য জানার জন্য পরামর্শ দিয়েছে কৃষি তথ্য সার্ভিস।

এনএইচ/আরএডি/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

এআই, আইওটি ও ড্রোন প্রযুক্তিতে কৃষি বদলের পথ দেখালেন এসিআই মোটরসের এমডি

হারভেস্টারের সেন্সর ও স্যাটেলাইট তথ্যে এআই-আইওটি দিয়ে দেশের ধান উৎপাদনের মানচিত্র তৈরি করেছে এসিআই মোটরস; যান্ত্রিকীকরণে সহজ অর্থায়ন ও ড্রোন নীতিমালা চান সুব্রত রঞ্জন দাস।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

রামুতে তিন দিনের কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

প্রো-অ্যাক্ট বাংলাদেশ প্রকল্পের আওতায় কক্সবাজারের রামু উপজেলা কৃষি অফিস চত্বরে ১৪ থেকে ১৬ অক্টোবর কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)