সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাতক্ষীরার হিমসাগরে ভরপুর বাজার, কেজি ৫৫ টাকা

বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম। নতুন সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ মে) থেকেই আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়ে গেছে। এরই মধ্যে হিমসাগর আমে ভরে গেছে বাজার।

বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম। নতুন সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ মে) থেকেই আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়ে গেছে। এরই মধ্যে হিমসাগর আমে ভরে গেছে বাজার।

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ হিমসাগর আম বিক্রি হচ্ছে ১৮০০-২২০০ টাকায়। যা কেজিতে পড়ছে ৪৫-৫৫ টাকা।

চাষিদের দাবির মুখে আম সংগ্রহের এই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। বুধবার (১৪ মে) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

চাষিরা বলছিলেন, ২০ মে'র আগে আম পাকার পরও প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী বাজারে আম তোলা যাচ্ছিল না। ফলে পরিপক্ব হিমসাগর আম ঝরে পড়ে নষ্ট হচ্ছিল। পাশাপাশি বাজারে সময়মতো আম তুলতে না পারায় তারা ন্যায্যদাম থেকেও বঞ্চিত হচ্ছিলেন।

সভায় দীর্ঘ আলোচনার পর গরমের কারণে আম অস্বাভাবিকভাবে দ্রুত পরিপক্ব হওয়ায় জাতীয় স্বার্থে সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক বলেন, চাষিদের স্বার্থ, বাজার পরিস্থিতি ও আবহাওয়ার বাস্তবতা বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে নির্দিষ্ট তারিখের আগে কেউ যাতে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ব আম বাজারে না আনে, সেদিকে প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে।

সাতক্ষীরা সদর উপজেলার আমচাষি আক্তার হোসেন জানান, প্রশাসন যদি তিন-চার দিন আগেই অনুমতি দিতো, তাহলে আমরা অনেক বেশি লাভ করতে পারতাম। এখন দাম পড়ে গেছে, আমরা ক্ষতির মুখে।

এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, জেলার সাতটি উপজেলায় এবার প্রায় ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে ৬২ হাজার টন আম উৎপাদন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হিমসাগর, আম্রপালি ও ল্যাংড়া জাতের আম।

সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলীসহ জেলার বিভিন্ন উপজেলার আমচাষি প্রতিনিধি।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)