সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মৌসুমি ফলে ভরপুর বাজার, চাহিদা কম বিদেশি ফলের

দেশের বাজারে এখন আম, লিচু, কাঁঠালসহ নানান ফলের সমারোহ। ফলে ভরপুর এই মৌসুমে বাজারে আধিপত্য কমেছে বিদেশি ফলের। চাহিদা কমার সঙ্গে সঙ্গে বিদেশি ফলের দামও কমেছে বাজারে।

দেশের বাজারে এখন আম, লিচু, কাঁঠালসহ নানান ফলের সমারোহ। ফলে ভরপুর এই মৌসুমে বাজারে আধিপত্য কমেছে বিদেশি ফলের। চাহিদা কমার সঙ্গে সঙ্গে বিদেশি ফলের দামও কমেছে বাজারে।

জানা গেছে, ফলের বাজারে এখন সবুজ আপেল প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। লাল আপেল পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকার মধ্যে। দু-তিন সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা কমেছে এসব আপেলের দাম।

এর চেয়েও বেশি কমেছে মাল্টার দাম। ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রতি কেজি মাল্টা। গত রোজার মধ্যে এই মাল্টার দাম উঠেছিল ৩৮০ টাকা পর্যন্ত। ঈদুল ফিতরের কিছুদিন পর থেকে দাম কমে এ অবস্থায় এসেছে।

শনিবার (২৫ মে) রাজধানীর রামপুরা ও বাড্ডা এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুনদিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

পাইকারি ও খুচরা ফল বিক্রেতারা বলেন, দেশি ফলের একদম ভরা মৌসুম চলছে, যে কারণে বিদেশি ফলের চাহিদা কমেছে। দামও কমছে।

আপেল, মাল্টা ছাড়াও নাশপাতি কমলার দামও নিম্নমুখী। তবে আঙুর ও আনারের দাম এখনো আগের মতো।

খুচরা বাজারে প্রতি কেজি কমলা ৩৫০ টাকা, আঙুর ২৮০ থেকে ৩০০ টাকা, নাশপাতি ২৫০ থেকে ২৬০ এবং আনার ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

রামপুরা বাজারের খুচরা ফল বিক্রেতা এনামুল হক জাগো নিউজকে বলেন, 'বাজারে দেশি আম ও লিচুতে ভরপুর। এখন বিদেশি ফলের দিকে ক্রেতার নজর নেই। যে কারণে দাম কমছে, আরও কমবে।'

তিনি বলেন, 'দীর্ঘদিন বিদেশি ফলের দাম চড়া ছিল। এখন দাম কমার কারণে ক্রেতাদের মধ্যেও স্বস্তি এসেছে। যদিও তারা এখন আম লিচু নিয়ে ব্যস্ত।'

বাজারের তথ্য বলছে, গত রমজানে বিদেশি ফলের দাম অস্বাভাবিক ছিল। ওই সময় আপেল, কমলা ও মাল্টার মতো বিদেশি আমদানি করা ফলের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। দাম বাড়ার জন্য বাড়তি দরে শুল্কায়ন ও ডলার সংকটকে দায়ী করেন ব্যবসায়ীরা।

এদিকে এখনো সেই ডলার-শুল্কায়ন সমস্যা কাটেনি। তবে চাহিদা কমার কারণে দাম কমছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল করিম।

তিনি জাগো নিউজকে বলেন, 'রমজানের চেয়েও এখন ডলারের দাম বেশি। শুল্ক-করও এর মধ্যে কমানো হয়নি। আমদানিকারকরা এখনো কিছু জটিলতার মধ্যে রয়েছেন। কিন্তু এখন ফলের চাহিদা একদম কম। যে কারণে সমস্যা থাকলেও কিছুটা কমে বিক্রি করতে হচ্ছে।'

এনএইচ/ইএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)