সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বাড়ি নেওয়া হলো না কোরবানির গরু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর নামের একটি হাট থেকে এক লাখ টাকায় গরুটি কিনেছিলেন মোহাম্মদ আজিম নামের এক ক্রেতা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর নামের একটি হাট থেকে এক লাখ টাকায় গরুটি কিনেছিলেন মোহাম্মদ আজিম নামের এক ক্রেতা।

বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় আদমজী কোমল বাসস্ট্যান্ডে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে গরুটির স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে মারা যায় কোরবানির জন্য কেনা পশুটি।

এ ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নারায়ণগঞ্জকে দায়ী করে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই ক্রেতা।

সিদ্ধিরগঞ্জের নতুন বাজার সড়কের বাসিন্দা মোহাম্মদ আজিম বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে আইয়ুব নগর হাট থেকে এক লাখ টাকায় তিনি গরুটি কেনেন। সঙ্গে পাঁচ হাজার টাকা হাসিল দেন। গরুটি বাসায় নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই ক্রেতা বলেন, 'আমার জানা ছিল না খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে আছে। খুঁটির সঙ্গে স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে গরুটি মারা যায়। দীর্ঘদিন ধরেই নাকি খুঁটিতে বৈদ্যুতিক সমস্যা রয়েছে। আমার অনেক ক্ষতি হয়ে গেলো। তবে ডিপিডিসির এই গাফিলতিতে আর যেন কারও ক্ষতি না হয় সেজন্য আমি থানায় অভিযোগ করবো।'

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর হাটের ইজারাদার কবির হোসেন বলেন, গরুটি আমার হাট থেকে এক লাখ টাকায় বিক্রি হয়েছে। বাড়ি নেওয়ার পথে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। এ ঘটনায় আমি খুব মর্মাহত।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)