Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

খাবারের স্বাদ পোলাও পাতা গাছ

পোলাও পাতা গাছের আকৃতি ও পাতা অনেকটা কেয়াগাছের মতো। এর পাতায় পোলাওয়ের মতো ঘ্রাণ আছে বলে পোলাও পাতা গাছ বলা হয়। এই পাতা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এছাড়া খাবার সুরভিত করতে এ প

জাগোনিউজ২৪.কম২৭ মার্চ ২০২০ · ১ মিনিটের পড়া

পোলাও পাতা গাছের আকৃতি ও পাতা অনেকটা কেয়াগাছের মতো। এর পাতায় পোলাওয়ের মতো ঘ্রাণ আছে বলে পোলাও পাতা গাছ বলা হয়। এই পাতা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এছাড়া খাবার সুরভিত করতে এ পাতা ব্যবহৃত হয়। আসুন জেনে নেই পোলাও পাতা গাছ চাষ করার পদ্ধতি।

জমিচারা সরাসরি জমিতে লাগানো যেতে পারে অথবা বাড়ির আঙিনায় ঝোপ করার জন্য এক জায়গায় কয়েকটা গাছ লাগানো যেতে পারে।

রোপণপ্রথমে গাছ সংগ্রহ করতে হবে। কাণ্ডের গিঁট থেকে কুশির মতো চারা বের হয়। চারা লাগিয়ে নতুন গাছ জন্মানো যায়। গাছ একটু বড় হলে সেই গাছের গোড়া থেকে এবং তার চারপাশ থেকে কুশি বের হয়। ওই কুশি আবার পুনরায় জমিতে রোপণ করা যায়।

সারসার দেওয়ার দরকার হয় না। লাগানোর সময় মাটির সাথে বেশি করে জৈব সার মিশিয়ে দিলে ভালো হয়।

সেচচারা লাগানোর পর কয়েক দিন সেচ দিতে হয়। আর কোনো যত্নের প্রয়োজন নেই। আধোছায়া ও রোদেলা জায়গায় ভালো জন্মে।

নিড়ানিযেকোন সময় গাছ থেকে পাতা তোলা যায়। তোলার সময় গোড়ার দিকের বয়স্ক পাতা তুলতে, না হলে পাতা পুরনো হয়ে নষ্ট হয়ে যায়।

ট্যাগ#গাছ#পাতা গাছ#খাবার#পাতা#পোলাও
জাগোনিউজ২৪.কমদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
খাবারের স্বাদ পোলাও পাতা গাছ | দা এগ্রো নিউজ