সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

১০ লাখে মিলবে ২০ মণের ‘বাঘা’

অচেনা মানুষ দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠে। করে বাঘের মতো গোঙানির আওয়াজ। তাইতো বাঘের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে 'বাঘা'। তবে মালিকের সামনে ভীষণ শান্ত। গত দেড়বছর ধরে নিজের সন্তানের মতো পরম যত্ন আর ভালোবাসায় 'বাঘা' নামের এই ষাঁড়টিকে কোরবানিতে বিক্রির উপযোগী করে তুলেছেন শরীয়তপুরের বিলকিস ও ফারুক দম্পতি। আনুমা

অচেনা মানুষ দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠে। করে বাঘের মতো গোঙানির আওয়াজ। তাইতো বাঘের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে 'বাঘা'। তবে মালিকের সামনে ভীষণ শান্ত। গত দেড়বছর ধরে নিজের সন্তানের মতো পরম যত্ন আর ভালোবাসায় 'বাঘা' নামের এই ষাঁড়টিকে কোরবানিতে বিক্রির উপযোগী করে তুলেছেন শরীয়তপুরের বিলকিস ও ফারুক দম্পতি। আনুমানিক ২০ মণের বাঘার দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা।

সরেজমিন জানা যায়, শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধানুকা এলাকার গাছকাটার শ্রমিক ফারুক ঢালীর বাড়িতে 'বাঘা' নামের ষাঁড়টিকে লালন-পালন করা হচ্ছে। তার স্ত্রী বিলকিস বেগম দেড় বছর আগে ননদ আসমা বেগমের বাড়িতে বেড়াতে গিয়ে ষাঁড়টি দেখতে পান। তখন এর বয়স ছিল মাত্র দেড়বছর। ষাঁড়টি তার মনে ধরায় লালন-পালন করার কথা জানান স্বামী ফারুক ঢালীকে। পরে ফারুক ঢালী দেড় লাখ টাকায় ষাঁড়টি কিনে বাড়ি নিয়ে আসেন। এরপর পরিবারের সবাই মিলে পরম যত্ন আর ভালোবাসা দিয়ে ষাঁড়টিকে বড় করা শুরু করেন।

আকার-আকৃতি ও স্বভাব কিছুটা ক্ষিপ্র হওয়ায় এর নাম রাখা হয়েছে 'বাঘা'। প্রতিদিন তার খাদ্য তালিকায় রয়েছে পাঁচ কেজি গমের ভুসি, এক বোঝা কাঁচা ঘাস, সাত কেজি খড় ও চার হালি দেশি কলা। প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা বাঘার উচ্চতা ৭ ফুট। দৈর্ঘ্য ৮ ফুট ও ওজন অন্তত ২০ মণ। বিশালদেহী বাঘাকে দেখতে প্রতিনিয়ত ফারুক ঢালীর বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের লোকজন।

ফারুক ঢালীর স্ত্রী বিলকিস বেগম জাগো নিউজকে বলেন, 'নিজের সন্তানের মতো বাঘাকে লালন-পালন করেছি। কারেন্ট চলে গেলেই ও বুঝতে পারে আর আমাকে ডাকে। আমিও সঙ্গে সঙ্গে ওরে গোসল করাই, গা মুছাই দেই। অন্য মানুষ দেখলেই ও লাফালাফি করে কিন্তু আমি গেলে একদম শান্ত হয়ে দাঁড়াই থাকে। মানুষ যেমন কষ্ট করে কোরবানি দেয়ার জন্য, তেমন আমিও আল্লাহর নামে ওরে দিমু। আল্লাহ যদি তৌফিকে রাখে তাহলে বাঘাকে বিক্রি করে আমার সন্তানের ইচ্ছা পূরণ করবো।'

জামাল ঢালী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, 'ষাঁড়টিকে যখন বাইরে আনা হয়, তখন কমপক্ষে ছয়জন লোক আর মোটা চারটি দড়ির দরকার পড়ে। একদম বাঘের মতো উত্তেজনা করে। ষাঁড়টি অনেক বড়।'

বুলবুল আহমেদ নামের আরেক যুবক বলেন, 'ছোটবেলা থেকে অনেক গরু দেখতে দেখতে বড় হয়েছি। তবে ফারুক কাকার বাঘার মতো এত বড় ষাঁড় এর আগে দেখার সুযোগ হয়নি। আমার দেখা এটাই সবচেয়ে বড় ষাঁড়।'

কথা হয় ষাঁড়টির মালিক ফারুক ঢালীর সঙ্গে। তিনি বলেন, 'বাঘা' আমার পরিবারের একজন। ওকে দল ঘাস আর খড়কুটা ছাড়া বাইরের খাবার খাওয়াই না। গতবছর বিক্রি করার কথা ভেবেছিলাম। তখন এর দাম বলেছিল তিন লাখ ৮০ হাজার টাকা। এ বছর ভারতীয় গরু না আসায় মনে হচ্ছে বাঘার ন্যায্য দাম পাবো।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)