সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

থাইরয়েড জনিত নানা সমস্যা

বাংলাদেশে থাইরয়েড গ্রন্থি ও থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। থাইরয়েড গ্রন্থিতে সাধারণত দুই ধরনের সমস্যা দেখা যায়, গঠনগত ও কার্যগত। গঠনগত সমস্যায় থাইরয

বাংলাদেশে থাইরয়েড গ্রন্থি ও থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। থাইরয়েড গ্রন্থিতে সাধারণত দুই ধরনের সমস্যা দেখা যায়, গঠনগত ও কার্যগত। গঠনগত সমস্যায় থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। একে গলগণ্ড বা গয়টার বলা হয়। কার্যগত সমস্যা দুই রকমের, হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে থাইরয়েড গ্রন্থি বেশি মাত্রায় সক্রিয় হয়ে পড়ে। হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড গ্রন্থি যথাযথ কাজ করে না। থাইরয়েড গ্রন্থির ক্যানসারও হতে পারে।

অকার্যকর থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম মূলত তিনটি কারণে হতে পারে। নবজাতকের থাইরয়েড গ্রন্থি ঠিকমতো তৈরি না হলে তাকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বলে। অটোইমিউন হাইপোথাইরয়েডিজমে থাইরয়েডের বিরুদ্ধে অ্যান্টিবডি সক্রিয় হয়ে থাইরয়েড কোষগুলোকে ধ্বংস করে। চিকিৎসাজনিত কারণেও এই অসুখ হতে পারে। যেমন অস্ত্রোপচারের মাধ্যমে থাইরয়েড ফেলে দেওয়া কিংবা রেডিওথেরাপি চিকিৎসার পর।

অপর দিকে অ্যান্টিবডি অতিরিক্ত মাত্রায় থাইরয়েডকে উদ্দীপনা দিয়ে হাইপারথাইরয়েডিজমের সমস্যাও করতে সক্ষম। ওষুধের মাত্রা সঠিকভাবে নিরূপণ না করা ও মাত্রা বেশি হলে থাইরয়েড গ্রন্থির প্রদাহ বা থাইরয়েডাইটিস হাইপারথাইরয়েডিজম হতে পারে। সংক্রমণে তাৎক্ষণিকভাবে থাইরয়েড কোষ থেকে প্রচুর হরমোন নিঃসৃত হয়। ফলে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়। যেসব অঞ্চলে আয়োডিনের অভাব রয়েছে, সেখানকার লোকজনের মধ্যে আয়োডিনের ঘাটতিজনিত কারণে হাইপোথাইরয়েডিজম দেখা যায়।বিজ্ঞাপন

থাইরয়েডের সমস্যা নির্ণয় করতে রক্তে হরমোন পরীক্ষা করতে হয়। হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা ওষুধের মাধ্যমে করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে ঘাটতি পূরণে সারা জীবন থাইরক্সিন হরমোন সেবন করতে হয়। হাইপারথাইরয়েডিজমের চিকিৎসায় ওষুধ দিয়েই চিকিৎসা সহজ। তবে ক্ষেত্রবিশেষে অস্ত্রোপচার বা রেডিওঅ্যাকটিভ আয়োডিন থেরাপির কথা ভাবা হয়।

প্রথম আলোসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)