সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

আজ সাপ দিবস

আজ বিশ্ব সাপ দিবস। মনে প্রশ্ন আসতেই পারে যে, সাপের জন্য একটি দিন বরাদ্দ করা হলো কেন? আসলে সাপকে যতটা ভয়ংকর প্রাণী মনে করা হয়, সাপ ততটা ভয়ংকর নয়। বরং বলা যায় খানিকটা নিরীহ প্রাণী বটে। বিশ্বে প্রায় ৩ হাজার ৫০০ প্রজাতির সাপ রয়েছে। সংখ্যাটা নেহাত কম নয়, তবে এর মধ্যে বিষধর সাপের সংখ্যা একেবারেই হাতেগোনা।

আজ বিশ্ব সাপ দিবস। মনে প্রশ্ন আসতেই পারে যে, সাপের জন্য একটি দিন বরাদ্দ করা হলো কেন? আসলে সাপকে যতটা ভয়ংকর প্রাণী মনে করা হয়, সাপ ততটা ভয়ংকর নয়। বরং বলা যায় খানিকটা নিরীহ প্রাণী বটে। বিশ্বে প্রায় ৩ হাজার ৫০০ প্রজাতির সাপ রয়েছে। সংখ্যাটা নেহাত কম নয়, তবে এর মধ্যে বিষধর সাপের সংখ্যা একেবারেই হাতেগোনা।

গোবেচারা চেহারার এই সাপেদের জন্যই ১৬ জুলাই দিনটি পালন করা হয় সাপ দিবস হিসেবে। তবে সাপকে মানুষ ভয় পায় বলেই এই সাপ নিয়ে আছে নানান ভীতিকর গল্প-কাহিনি। কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করলেই তাকে 'সাপ' বলে সম্বোধন করি। এছাড়া সাপ সম্পর্কে আমাদের সমাজে আরও অনেক নেতিবাচক ধারণা প্রচলিত আছে।

আধুনিক যুগে গবেষকরা অসংখ্য সাপের প্রজাতি সম্পর্কে জানতে পারার আগেই, সরীসৃপটিকে প্রাচীন পৌরাণিক কাহিনিতে বহুবার পাওয়া গেছে। বিভিন্ন ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল সাপ। সনাতন ধর্মে সাপকে দেবতা মানা হয় এবং পূজা করা হয়। এছাড়া মিশরীয়রা সাপকে তাদের দেবতা মনে করত। যে কারণে কপালে সাপ একে রাখা, এমনকি সাপের আকৃতির নানান গয়না পরা তারা নিরাপদ মনে করত।

আইরিশ পৌরাণিক কাহিনি অনুসারে, পঞ্চম শতাব্দীতে সেন্ট প্যাট্রিক একটি পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন যেখানে তিনি ৪০ দিন উপবাস করেছিলেন। এ সময় তার ওপর সাপের আক্রমণ হয়। নিজেকে রক্ষা করার জন্য, তিনি তার কর্মীদের নির্দেশ দেন আয়ারল্যান্ডের সব সাপকে সমুদ্রে বিতাড়িত করতে। এ কারণেই নাকি আজও আয়ারল্যান্ড সাপমুক্ত। যদিও এটি সম্পূর্ণই একটি কল্পকাহিনি।

আরেকটি কিংবদন্তীতে, চীনারা বিশ্বাস করে পানির নিচে বিশাল আকৃতির সাদা সাপ বাস করে। যাদের তারা পানির দেবতা মনে করে। নিশ্চয়ই এমন অনেক চাইনিজ ড্রামাও দেখে ফেলেছেন। পানির সেই দেবতার সঙ্গে মানুষের প্রেম হয়। আসলে এই কল্প কাহিনি ও বিশ্বাস থেকে এসব নাটক তৈরি করে চীনারা।

তারা বিশ্বাস করে, পানির এক বিশাল সাদা সাপরূপী দেবী এক মানুষের প্রেমে পড়েন। এরপর তাকে বিয়ে করতে চলে চলে আসেন মানুসের দুনিয়ায়। পরে তাদের দুজনে একটি ছেলের জন্ম হয়। এক সন্ন্যাসী তখন লেকসাইড প্যাগোডার নিচে দেবীকে আটকে ফেলেন। পরে তিনি রাক্ষসে পরিণত হোন এবং মানুষকে আক্রমণ করতে থাকেন।

এই ধরনের লোককাহিনি প্রায়শই সাপকে নেতিবাচক হিসেবে দেখিয়েছে। সাপকে ভয়ংকর ও খারাপ প্রাণী হিসেবেই দেখানো হয়েছে নানান কল্প কাহিনি, সিনেমায়। এই ধারণা পাল্টাতেই মূলত সাপ দিবস পালন করা শুরু হয়।

গ্রীক পৌরাণিক কাহিনি মেডুসার পরিচয় দেয়, একজন দেবী যার চুল ছিল সাপের। অসংখ্য সাপ তার মাথায় কিলবিল করছে। ইংরেজি শব্দ 'snake' এসেছে প্রাচীন ইংরেজি শব্দ 'snaca' থেকে। সরীসৃপটি স্থলজ টিকটিকি থেকে এসেছে বলে মনে করা হয় যা প্রায় ১৭৪.১ মিলিয়ন থেকে ১৬৩.৫ মিলিয়ন বছর আগে বিদ্যমান ছিল। ইওফিস আন্ডারউডি হচ্ছে প্রাচীনতম জীবাশ্ম সাপ, প্রায় ১৬৭ মিলিয়ন বছর আগে ইংল্যান্ডে বাস করত।

কেএসকে/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য

জাতীয় কৌশলে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ২০৩০ সালে ৫০ ও ২০৩৫ সালে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য; ঢাকার সেমিনারে অর্থায়ন, পরীক্ষাগার ও দূষিত স্থান পরিষ্কারে জোর।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)