সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ২৫

ময়মনসিংহে শিয়ালের কামড়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার সিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামে এই ঘটনা ঘটে।

ময়মনসিংহে শিয়ালের কামড়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার সিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামে এই ঘটনা ঘটে।

সিরতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম মিন্টু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে আমি গ্রামে ছিলাম না। অন্য গ্রাম থেকে মোবাইলে খবর পাই আমার বাড়ির ও গ্রামের মানুষকে শিয়ালে কামড়াচ্ছে। এমন খবর পেয়ে বাড়িতে ফিরতে চাইলে আমাকে বাড়ি থেকে ফোন করে জানায়, আমার বাড়ির উঠানে এসে শিয়াল ৪ জনকে কামড়ে আহত করেছে। পরে আমার বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। শিয়ালের ভয়ে মানুষজন বাড়ি থেকে দল বেঁধে লাঠি নিয়ে বের হচ্ছে।

তিনি বলেন, আমার জানামতে অন্তত ২৫ জনকে একটি শিয়াল কামড়ে আহত করেছে। আহতদের মধ্যে অনেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, চরখরিচা গ্রামে শিয়ালের কামড়ে কেউ আহত হয়েছেন, এমন কোনো তথ্য আমার জানা নেই। হাসপাতালে কতজন চিকিৎসা নিয়েছেন সকালে খোঁজ নিয়ে জানানো যাবে। তবে আমাদের সংরক্ষণে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আছে।

মঞ্জুরুল ইসলাম/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)