সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

অস্থির পেঁয়াজের বাজার, কমেছে চাল-সবজির দাম

বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ফলে ক্রমেই অস্থির হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বাজার। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক

বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ফলে ক্রমেই অস্থির হয়ে উঠেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বাজার। পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। ভারত থেকে বাড়তি দামে পেঁয়াজ আনা এবং চাহিদার তুলনায় কম আমদানির কারণে পেঁয়াজের দাম বাড়ছে।

মোহম্মদপুর কৃষিবাজারের আমদানিকারক সলিম উল্লাহ বলেন, বন্দর থেকে খুচরা পর্যায়ে চার হাত বদল ও ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের চেষ্টাও দাম বাড়ার কারণ। সেই সঙ্গে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কম থাকায় আমদানিকৃত পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি করেন অন্যান্য আমদানিকারকদের।

রাজধানীর মোহম্মদপুর কৃষিবাজার, টাউনহল বাজার ও কারওয়ানবাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম কমেছে। এসব বাজারে প্রতি কেজি শীতের পাতা কপি ও ফুল কপি ছোট সাইজের প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, ইন্ডিয়ান টমেটো ১৪০ থেকে ১৭০ টাকা, সিম ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা ও কাকরোল ৬০ টাকা। সবজি বিক্রেতা কৈলাস ও শেখর বলেন, বাজারে সবজি বিশেষে দাম কেজিতে ৭-৫ টাকা কমলেও বেড়েছে ৫-১০টাকা। তবে শীতের মৌসুম শুরু হলেই বাজারে কমতে শুরু করবে শাক-সবজির দাম।

এসব বাজারে দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। চায়না আদার কেজি ১৬০ টাকা। হলুদের কেজি ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। চিনি ৯০ থেকে ১০০ টাকায় আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকা, আটাশ চালের কেজি ৫০ টাকা, নাজিরশাইল চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৮ টাকায়। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা। সোনালী (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। বাজারে আবারও ব্রয়লার কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৫ টাকা। সোনালি মুরগি (কক) কেজিতে ৩০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগির কেজিপ্রতি বিক্রি হয়েছে ২৯০ টাকা। লেয়ার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে। কেজি ২৩০ টাকা।

আমাদেরসময়.কমসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)